শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর পত্নীতলায় ট্রাক ও মোটরসাইকেল এর সংঘর্ষে শিশু মেয়ে জান্নাতুন ফেরদৌস (১১) এর মৃত্যুর মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তার বাবা আবু সাইম সরকার (৩৮) এর ও মৃত্যু হয়েছে। একই দূর্ঘটনায় নিহত আবু সাইম সরকারের স্ত্রী মোসাঃ শান্তনা আক্তার (৩১) ও ছোট মেয়ে মোসাঃ লামিয়া জান্নাত (৫) গুরুতর আহত হয়েছেন। নিহত ও আহতদের বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তর গ্রামে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধার দিকে আবু সাইম সরকার তার স্ত্রী ও দুই শিশু মেয়েকে নিয়ে একটি মোটরসাইকেল যোগে শশুর বাড়ী নওগাঁর পত্নীতলা উপজেলার আমন্ত গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে পত্নীতলা উপজেলার নজিপুর-সাপাহার সড়কের আত্রাই নদীর সেতুর উপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মটরসাইকেল এর সংঘর্ষে তারা সবাই ছিটকে রাস্তার উপর পরে মারান্তকভাবে আহত হলে স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌসকে মৃত ঘোষনা করেন এবং অপর ৩ জনের মধ্যে আবু সাইম সরকার ও শান্তনাকে আশঙ্কা জনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণ করেন। রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৪টার দিকে আবু সাইম সরকার এর মৃত্যু হয়।
সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার ওসি সেলিম রেজা বলেন, এ দূর্ঘটনায় শিশু মারা গেছে এবং ৩ জন কে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধী অবস্থায় শনিবার ভোরে আবু সাইম সরকারের মৃত্যু হয়েছে।
নওগাঁয় বাবা-মেয়ের মৃত্যু, মা-মেয়ে হাসপাতালে
নওগাঁয় বাবা-মেয়ের মৃত্যু, মা-মেয়ে হাসপাতালে
শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ নওগাঁর পত্নীতলায় ট্রাক ও মোটরসাইকেল এর সংঘর্ষে শিশু মেয়ে জান্নাতুন ফেরদৌস (১১) এর মৃত্যুর মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তার বাবা আবু সাইম সরকার (৩৮) এর ও মৃত্যু হয়েছে। একই দূর্ঘটনায় নিহত আবু সাইম সরকারের স্ত্রী মোসাঃ শান্তনা আক্তার (৩১) ও ছোট মেয়ে মোসাঃ লামিয়া জান্নাত (৫) গুরুতর আহত হয়েছেন। নিহত ও আহতদের বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তর গ্রামে।হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার
সন্ধার দিকে আবু সাইম সরকার তার স্ত্রী ও দুই শিশু মেয়েকে নিয়ে একটি মোটরসাইকেল যোগে শশুর বাড়ী নওগাঁর পত্নীতলা উপজেলার আমন্ত গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে পত্নীতলা উপজেলার নজিপুর-সাপাহার সড়কের আত্রাই নদীর সেতুর উপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মটরসাইকেল এর সংঘর্ষে তারা সবাই ছিটকে রাস্তার উপর পরে মারান্তকভাবে আহত হলে স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌসকে মৃত ঘোষনা করেন এবং
অপর ৩ জনের মধ্যে আবু সাইম সরকার ও শান্তনাকে আশঙ্কা জনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণ করেন। রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৪টার দিকে আবু সাইম সরকার এর মৃত্যু হয়।সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার ওসি সেলিম রেজা বলেন, এ দূর্ঘটনায় শিশু মারা গেছে এবং ৩ জন কে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধী অবস্থায় শনিবার ভোরে আবু সাইম সরকারের মৃত্যু হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত