শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :
নওগাঁয় পরিবারের লোকজনের অজান্তে বালতির পানিতে পড়ে ৪ বছর বয়সী মোসাঃ রোজা আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মর্মান্তিক এশিশু মৃত্যুর ঘটনাটি ঘটেছে সোমবার ১০ জুলাই। নিহত শিশু মোসাঃ রোজা আক্তার নওগাঁর বদলগাছী উপজেলার কিসামত পাঁচ-ঘড়িয়া গ্রামের আব্দুল মালেকের মেয়ে।
স্থানীয় সূত্রে জানাগেছে, সোমবার দুপুরের দিকে বাড়িতে টিউবওয়েল পাড়ে বড় একটি বালতিতে পানি ভরে শিশু মেয়েকে গোসল করতে বলে তার মা ঘরের কাজ করতে বাস্ত ছিলেন। এক পর্যায়ে শিশুটির বড় ভাই ৮ বছর বয়সি জুনাইদ হোসেন টিউবওয়েল পাড়ে গিয়ে
দেখতে পায় তার বোনের মাথা বালতির মধ্যে ঢুকানো। এসময় তার চিৎকারে ঘড়ে থাকা মা সহ প্রতিবেশী লোকজন ঘটনাস্থলে ছুটে এসে শিশু মোসাঃ রোজা আক্তার কে মৃত অবস্থায় দেখতে পান। মহূর্তের মধ্যেই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি জানাজানি হওয়ার পর শিশুটিকে এক নজর দেখার জন্য ঘটনাস্থলে ভীর জমান লোকজন। শিশুর মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও গ্রাম জুড়ে লোকজনের মাঝে শোকের ছাঁয়া নেমে এসেছে। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শিশু মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করে বদলগাছী থানার অফিসার ইনচার্জ মোঃ আতিয়ার রহমান জানান, ছোট শিশুটির মৃত্যুতে পরিবার সহ স্থানিয় লোকজনের মাঝে শোকের ছাঁয়া নেমে এসেছে। এছাড়া কোন অভিযোগ না থাকায় শিশুটির মৃতদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
নওগাঁয় বালতির পানিতে পড়ে ৪ বছর বয়সী শিশুর মৃত্যু
নওগাঁয় বালতির পানিতে পড়ে ৪ বছর বয়সী শিশুর মৃত্যু
শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :নওগাঁয় পরিবারের লোকজনের অজান্তে বালতির পানিতে পড়ে ৪ বছর বয়সী মোসাঃ রোজা আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মর্মান্তিক এশিশু মৃত্যুর ঘটনাটি ঘটেছে সোমবার ১০ জুলাই। নিহত শিশু মোসাঃ রোজা আক্তার নওগাঁর বদলগাছী উপজেলার কিসামত পাঁচ-ঘড়িয়া গ্রামের আব্দুল মালেকের মেয়ে।স্থানীয় সূত্রে জানাগেছে, সোমবার দুপুরের দিকে বাড়িতে টিউবওয়েল পাড়ে বড় একটি বালতিতে পানি ভরে শিশু মেয়েকে গোসল করতে
বলে তার মা ঘরের কাজ করতে বাস্ত ছিলেন। এক পর্যায়ে শিশুটির বড় ভাই ৮ বছর বয়সি জুনাইদ হোসেন টিউবওয়েল পাড়ে গিয়ে দেখতে পায় তার বোনের মাথা বালতির মধ্যে ঢুকানো। এসময় তার চিৎকারে ঘড়ে থাকা মা সহ প্রতিবেশী লোকজন ঘটনাস্থলে ছুটে এসে শিশু মোসাঃ রোজা আক্তার কে মৃত অবস্থায় দেখতে পান। মহূর্তের মধ্যেই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি জানাজানি হওয়ার পর শিশুটিকে এক নজর দেখার জন্য ঘটনাস্থলে
ভীর জমান লোকজন। শিশুর মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও গ্রাম জুড়ে লোকজনের মাঝে শোকের ছাঁয়া নেমে এসেছে। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।শিশু মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করে বদলগাছী থানার অফিসার ইনচার্জ মোঃ আতিয়ার রহমান জানান, ছোট শিশুটির মৃত্যুতে পরিবার সহ স্থানিয় লোকজনের মাঝে শোকের ছাঁয়া নেমে এসেছে। এছাড়া কোন অভিযোগ না থাকায় শিশুটির মৃতদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত