রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর নওগাঁয় বিদ্যালয়ের নৈশ্য প্রহরীকে কুপিয়ে জখম, আটক দু'জন

নওগাঁয় বিদ্যালয়ের নৈশ্য প্রহরীকে কুপিয়ে জখম, আটক দু'জন

নওগাঁর রাণীনগর উপজেলার মালশন গিরিগ্রাম উচ্চ বিদ্যালয়ের নৈশ্য প্রহরী আজাহার আলীকে পূর্ব শত্রুতার জেরধরে রাতের আধারে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় গ্রামবাসীরা বেলাল হোসেন ও আজাহার হোসেন নামে দু' জন ব্যক্তিকে আটক করে পুলিশে সোর্পদ করেছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার পূর্ব রাত ১২ টারদিকে। 

জানা যায়, নৈশ্য প্রহরী আজাহার আলী স্কুল মাঠে অবস্থিত শহীদ মিনারে বসে ছিলেন। সেখান থেকে উঠে রাত ১২টার দিকে স্কুল ভবনের গেটের কাছে যায়। এ সময় স্থানীয় বাসিন্দা বেলাল ও আনোয়ার সহ ৪-৫ জন দেশীয় অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায়। এ সময় তার ডাক- চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত আজাহার আলীর কাছে থেকে তার উপর হামলাকারীদের নাম শুনে গ্রামবাসীরা সারারাত অভিযুক্তদের বাড়ি ঘিরে রেখে ভোরে বেলাল হোসেন ও আনোয়ার হোসেনকে আটক করেন এবং স্কুল মাঠে এনে আটকে রাখেন। পরবর্তীতে তাদের পুলিশের হাতে তুলে দেন। আহত নৈশ্য প্রহরী আজাহার আলী জানান, হামলাকারীদের মধ্যে দু' জনকেই চিনেছি, তারা হলেন, স্কুলপাড়ার বেলাল হোসেন ও আনোয়ার হোসেন। কয়েক বছর আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। হয়তো সেই ঘটনার জেরেই এ হামলা। আমি গরিব মানুষ, পরিবারে আমিই একমাত্র রোজগার করি। আমার কিছু হলে আমার পরিবার একেবারে পথে বসে যাবে। রাণীনগর থানার অফিসার ইনচার্জ হাফিজ মোঃ রায়হান বলেন, আহতের স্ত্রী সুমী আক্তার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রামবাসীর সহায়তায় অভিযুক্ত দু' জনকে আটক করা হয়েছে l

খুঁজুন