সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর নওগাঁয় বিদ্যুৎ পিষ্ট হয়ে এক জনের মৃত্যু

নওগাঁয় বিদ্যুৎ পিষ্ট হয়ে এক জনের মৃত্যু

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁয় বৈদ্যুতিক শর্ট সার্কিটে (বিদ্যুৎ পিষ্ট হয়ে) এক জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে নওগাঁর মান্দা উপজেলার টিটিহারি গ্রামে এমৃত্যুর ঘটনাটি ঘটে। নিহত আব্দুল গফুর (৪৫) টিটিহারি গ্রামের মৃত নছের উদ্দিনের ছেলে।

নিহতের পরিবার সুত্রে জানা গেছে, নিহত আব্দুল গফুর তার নিজ বাড়ীতে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে অ-সাবধানতা বশত বৈদ্যুতিক সক লেগে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী বলেন, নিহত আব্দুল গফুর তার নিজ বাড়িতে বৈদ্যুতিক লাইনের কাজ করার এক পর্যায়ে অ-সাবধান বশত বৈদ্যুতিক শর্ট-সার্কিটে তার মৃত্যু হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন। এমৃত্যুর ঘটনায় কেউ কোন অভিযোগ করেন নি। 

খুঁজুন