রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর নওগাঁয় বিদ্যুৎ পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু, একজন আহত

নওগাঁয় বিদ্যুৎ পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু, একজন আহত

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রির্পোটারঃ


নওগাঁয় পুকুরে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে শরিফুল ইসলাম (২৯) নামে এক যুবকের মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে। এসময় খোরশেদ আলী (৪৫) নামের অপর একজন গুরুতর আহত হয়েছেন। আহত খোরশেদ আলীকে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে বুধবার ১৬ নভেম্বর ভোর সকালে নওগাঁর ধামুরহাট উপজেলার মঙ্গোলিয়া গ্রাম এলাকায়। নিহত যুবক ধামুরহাট উপজেলার মঙ্গোলিয়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। ঘটনার পর থেকে নিহত যুবকের ৮ মাসের অন্তসত্বা স্ত্রী ও স্বজনদের কান্নায় এলাকার লোকজনের মাঝে শোকের ছাঁয়া নেমে এসেছে।

হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তি একই গ্রামের মৃত কেরামত আলীর ছেলে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, এখন পর্যন্ত এঘটনায় কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।


খুঁজুন