শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :
নওগাঁ জেলা শহরে অবরোধের সমর্থনে বের করা মিছিল থেকে নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ২৭ নভেম্বর বিকেল ৩ টারদিকে তাকে গ্রেফতার করা হয়। এব্যাপারে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান বলেন, গত ২৯ অক্টোবর নওগাঁ শহরের তাজের মোড় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঐ মামলায় বায়েজিদ হোসেন পলাশ এজাহার ভুক্ত আসামি। সে এতদিন পলাতক ছিলেন।আজ দুপুরে তার অবস্থান জানতে পেরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
অপরদিকে বিএনপির নেতাকর্মীরা জানায়, নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু ও সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলুর নেতৃত্বে অবরোধের সমর্থনে বিএনপির নেতা-কর্মীরা শহরের ব্রিজের মোড় থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি পুরাতন সোনালী ব্যাংক রোড এলাকায় পৌছালে পুলিশ মিছিল থেকে বায়েজিদ হোসেন পলাশ কে গ্রেফতার করেন।
নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু বলেন, গত ২৯ অক্টোবর বায়েজিদ হোসেন পলাশ ও আমি সহ দলের অন্য অনেক নেতাকর্মী ঢাকায় অবস্থান করছিলাম। অথচ সেই মামলায় তার নাম উল্লেখ করে মামলা করা হয়েছে এবং আজকে সেই ভুয়া মামলায় তাকে গ্রেফতার করা হলো।
তিনি আরো জানান, এ ধরণের মিথ্যা ও গায়েবী মামলায় গত এক মাসে শুধু নওগাঁ জেলা সদর উপজেলা থেকে বিএনপির ১শ' ২৫ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। জেলা জুড়ে একই সময়ের মধ্যে আরো ৬ শতও বেশি বিএনপির নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।
নওগাঁয় 'বিস্ফোরণ' মামলায় জেলা বিএনপির সদস্য সচিব গ্রেফতার
নওগাঁয় 'বিস্ফোরণ' মামলায় জেলা বিএনপির সদস্য সচিব গ্রেফতার
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :নওগাঁ জেলা শহরে অবরোধের সমর্থনে বের করা মিছিল থেকে নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ কে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার ২৭ নভেম্বর বিকেল ৩ টারদিকে তাকে গ্রেফতার করা হয়। এব্যাপারে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান বলেন, গত ২৯ অক্টোবর নওগাঁ শহরের তাজের মোড় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঐ মামলায় বায়েজিদ হোসেন পলাশ এজাহার ভুক্ত আসামি। সে এতদিন পলাতক ছিলেন।আজ দুপুরে তার অবস্থান জানতে
পেরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। অপরদিকে বিএনপির নেতাকর্মীরা জানায়, নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু ও সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলুর নেতৃত্বে অবরোধের সমর্থনে বিএনপির নেতা-কর্মীরা শহরের ব্রিজের মোড় থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি পুরাতন সোনালী ব্যাংক রোড এলাকায় পৌছালে পুলিশ মিছিল থেকে বায়েজিদ হোসেন পলাশ কে গ্রেফতার করেন। নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু বলেন, গত ২৯ অক্টোবর বায়েজিদ হোসেন
পলাশ ও আমি সহ দলের অন্য অনেক নেতাকর্মী ঢাকায় অবস্থান করছিলাম। অথচ সেই মামলায় তার নাম উল্লেখ করে মামলা করা হয়েছে এবং আজকে সেই ভুয়া মামলায় তাকে গ্রেফতার করা হলো। তিনি আরো জানান, এ ধরণের মিথ্যা ও গায়েবী মামলায় গত এক মাসে শুধু নওগাঁ জেলা সদর উপজেলা থেকে বিএনপির ১শ' ২৫ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। জেলা জুড়ে একই সময়ের মধ্যে আরো ৬ শতও বেশি বিএনপির নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত