শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :
নওগাঁয় র্যালি ও আলোচনা সভা আয়োজন এর মধ্যে দিয়ে ৩২ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৫ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। রবিবার সকাল ১০টায় নওগাঁ জেলা প্রশাসকের অফিস চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি নওগাঁ জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে "প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশ গ্রহণ, নিশ্চিত করবে এসডিজি অর্জন" শিরোনামে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি এস এম জাকির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক নূর মোহাম্মদ। আলোচনা সভায় স্বগত বক্তব্য রাখেন সমাজ সেবা অধিদপ্তর নওগাঁ'র সহকারী পরিচালক মোঃ মহতাসিম বিল্লাহ।
নওগাঁ জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সাবেরা সুলতানা আল আমান্না, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, বেসরকারী উন্নয়ন সংগঠন রানী'র প্রধান নির্বাহী ফজলুল হক খান এবং ধামইর উপজেলার আমবাটি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক আঁখি আকতার।
অনুষ্ঠানে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে ৬ জন প্রতিবন্ধী শিশুদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়।
নওগাঁয় বিশ্ব প্রতিবন্ধী দিবসে ৬ জন শিশু পেলো হুইল চেয়ার
নওগাঁয় বিশ্ব প্রতিবন্ধী দিবসে ৬ জন শিশু পেলো হুইল চেয়ার
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :নওগাঁয় র্যালি ও আলোচনা সভা আয়োজন এর মধ্যে দিয়ে ৩২ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৫ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। রবিবার সকাল ১০টায় নওগাঁ জেলা প্রশাসকের অফিস চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি নওগাঁ জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে
শেষ হয়।পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে "প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশ গ্রহণ, নিশ্চিত করবে এসডিজি অর্জন" শিরোনামে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি এস এম জাকির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক নূর মোহাম্মদ। আলোচনা সভায় স্বগত বক্তব্য রাখেন সমাজ সেবা অধিদপ্তর নওগাঁ'র সহকারী পরিচালক মোঃ মহতাসিম বিল্লাহ। নওগাঁ
জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সাবেরা সুলতানা আল আমান্না, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, বেসরকারী উন্নয়ন সংগঠন রানী'র প্রধান নির্বাহী ফজলুল হক খান এবং ধামইর উপজেলার আমবাটি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক আঁখি আকতার। অনুষ্ঠানে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে ৬ জন প্রতিবন্ধী শিশুদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত