শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ
নওগাঁর মহাদেবপুরে বিয়ে বাড়িতে যাবার পথে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বিপ্লব (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে বাগডোব-ভালাইন রোডে। নিহত বিপ্লব উপজেলার চাঁন্দাশ ইউপির আখিড়াপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ে বাড়িতে যাওয়ার জন্য বিপ্লব তার ছোট সন্তানসহ মোটরসাইকেল যোগে ৪ জন মান্দার দিকে যাচ্ছিলেন। ছোট বাচ্চাটিকে কোলে নিয়ে বিপ্লব মোটরসাইকেলের পিছনে বসেছিল। পথিমধ্যে ভালাইন নামক স্থানে পৌঁছালে বাচ্চাসহ বিপ্লব মোটরসাইকেল থেকে ছিটকে পাকা রাস্তার উপর পড়ে যায়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে আহত হলে চিকিৎসার জন্য তাকে দ্রুত মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নওগাঁয় বিয়ে বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে পড়ে এক যুবকের মৃত্যু
নওগাঁয় বিয়ে বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে পড়ে এক যুবকের মৃত্যু
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃনওগাঁর মহাদেবপুরে বিয়ে বাড়িতে যাবার পথে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বিপ্লব (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে বাগডোব-ভালাইন রোডে। নিহত বিপ্লব উপজেলার
চাঁন্দাশ ইউপির আখিড়াপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ে বাড়িতে যাওয়ার জন্য বিপ্লব তার ছোট সন্তানসহ মোটরসাইকেল যোগে ৪ জন মান্দার দিকে যাচ্ছিলেন। ছোট বাচ্চাটিকে কোলে নিয়ে বিপ্লব মোটরসাইকেলের পিছনে বসেছিল। পথিমধ্যে ভালাইন নামক
স্থানে পৌঁছালে বাচ্চাসহ বিপ্লব মোটরসাইকেল থেকে ছিটকে পাকা রাস্তার উপর পড়ে যায়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে আহত হলে চিকিৎসার জন্য তাকে দ্রুত মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত