শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর নওগাঁয় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান করছে প্রেমিকা

নওগাঁয় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান করছে প্রেমিকা

নওগাঁয় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দীর্ঘ ৬ দিনধরে আয়েশা আক্তার (১৮) নামে এক প্রেমিকার অবস্থান। প্রেমিকা বাড়িতে আসার পর অবস্থা বেগতিক দেখে প্রেমিক তার বাড়ি থেকে পালিয়েছে। বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা অবস্থান নেওয়ার ঘটনাটি ঘটেছে নওগাঁর মান্দা উপজেলায়। প্রেমিক হলেন, মান্দা উপজেলার অনাথ সিমুলিয়া গ্রামের জেকের আলীর ছেলে বিপ্লব হোসেন ও প্রেমিকা আয়েশা আক্তার একই উপজেলার জৈনক উজ্জলের মেয়ে।

 গত বৃহস্পতিবার সকাল থেকে মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর টানা ৬ দিনধরে বিয়ের দাবিতে প্রেমিকা অবস্থান করছে। স্থানিয় সুত্র জানায়, বিয়ের দাবিতে একটানা ৬ দিনধরে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন প্রেমিকা। প্রেমিকা পরিচয়ে অবস্থান করা যুবতীর দাবি, ৩-৪ বছর আগে বিপ্লবের সাথে তার পরিচয় ও কথা বলার এক পর্যায়ে তারা দু'জন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন এবং বিয়ে করার প্রলোভন দিয়ে প্রেমিক বিপ্লব তার সাথে শারিরীক সম্পর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে বিয়ের কথা বললে প্রায় দু' মাস থেকে যোগাযোগ বন্ধ করে দেয়।

 নিরুপায় হয়ে আমি বিপ্লবের বাড়িতে এসে অবস্থান নেয় বিয়ের দাবিতে। তবে আমাকে নানাভাবে ভঁয়-ভিতি দেখিয়ে সরাতে না পেরে আমাকে রেখে বিপ্লব পালিয়ে যায়। সে যদি আমাকে বিয়ে না করে আমার আত্নহত্যা করা ছাড়া আমার সামনে আর কোন পথ থাকবে না। ঘটনার বিষয়ে বক্তব্য জানতে বিপ্লবের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোন সন্ধান কেউ না জানাতে পারায় কোন বক্তব্য পাওয়া যায়নি।

খুঁজুন