রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর নওগাঁয় বজ্রপাতে এক কিশোরের মৃত্যু, আহত একজন

নওগাঁয় বজ্রপাতে এক কিশোরের মৃত্যু, আহত একজন

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁয় বজ্রপাতে নাহমির রহমান নাহিম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নাহমির রহমান নাহিম নওগাঁর পত্নীতলা উপজেলার হারপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। সোমবার দুপুর ২টারদিকে পত্নীতলা উপজেলা সদর ইউনিয়নের হারপুর বোরাম এলাকায় আত্রাই নদীর ধারে ঘটনাটি ঘটে। 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, দুপুরে বৃষ্টির সময় নাহমির রহমান নদীর ধারে ভ্রাম্যমান হাঁসের খামারে হাঁস দেখ ভালের কাজ করছিল ঐ সময় বজ্রপাতে ছিটকে পড়ে তার মৃত্যু হয়েছে।  এ ঘটনায় হাঁস খামারের মালিক বাবু আহত হয়ে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। 

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ এনায়েতুর রহমান বলেন, নিহত ঐ কিশোর নদীর ধারে হাঁসের খামারে ছিলো সেখানে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।

খুঁজুন