মঙ্গলবার, ৯ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর নওগাঁয় বৃদ্ধের ধর্ষণে স্কুল ছাত্রী অন্তঃসত্বা, অভিযুক্ত আটক

নওগাঁয় বৃদ্ধের ধর্ষণে স্কুল ছাত্রী অন্তঃসত্বা, অভিযুক্ত আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :

নওগাঁয় ৬০ বছর বয়সী বৃদ্ধের ধর্ষণের শিকার হয়ে ১৩ বছর বয়সী এক স্কুল ছাত্রী  অন্তঃসত্ত্বা হয়েছেন। 

গর্ভপাত ঘটাতে খাবারের সাথে গোপনে গর্ভপাতের ঔষুধ খাওয়ানোর পর স্কুল ছাত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বুধবার রাতে ভর্তি করা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অবৈধ উপায়ে গর্ভপাত ঘটানোর ফলে ঐ স্কুল ছাত্রী মৃত্যুর ঝুঁকিতে পড়েছেন।

প্রতিবেশি বৃদ্ধ কর্তৃক কিশোরী স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনাটি ঘটেছে নওগাঁর মান্দা উপজেলায়।

মান্দা উপজেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক তাসনিম হোসেন আরিফ ছাত্রী ভর্তির সত্যতা নিশ্চিত করে বলেন, স্কুল ছাত্রীর শারীরিক বিভিন্ন দিক পর্যবেক্ষনে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এবং ইতি মধ্যেই আল্ট্রাসোন গ্রাম করানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।  তবে এখনও শঙ্কামুক্ত নয় স্কুল ছাত্রী।

চিকিৎসাধীন ভিকটিম স্কুলছাত্রী জানায়, গত রমজান মাসের ও পূর্বে এক রাতে তার গ্রাম (পড়ায়) নিজ ঘরে গোপনে প্রবেশ করেন তার প্রতিবেশি বৃদ্ধ মোজাম্মেল হক (৬০)। ঐ সময় কার বাবা-মা অন্য ঘরে ছোট ভাইকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। এদিন ও সময় প্রথমবার বৃদ্ধ তাকে ভঁয়ভীতি দেখিয়ে ইচ্চার বিরুদ্ধে খারাপ কাজ (ধর্ষণ) করেন এবং যাওয়ার সময় আমাকে বলেন, বিষয়টি কাউকে জানালে তোর ছোট ভাইকে হত্যা করিব। 

প্রথম দিনের পর থেকে সে আমাকে সুযোগ পেলেই একই ভাবে ভঁয় ও হুমকি দিয়ে অনেক বার খারার কাজ (ধর্ষণ) করেছেন বলেও জানান স্কুল ছাত্রী। এরি এক পর্যায়ে সে 

অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ঘটনাটি জানার পর বৃদ্ধ পাউরুটির সাথে কি যেন ওষুধ খাইয়ে দেন তাকে। খাবারের পরই বুধবার দুপুর থেকে তার পেটে প্রচন্ড ব্যথাসহ রক্তক্ষরণ শুরু হলে এসময় ছাত্রীটি ভঁয় পেয়ে কয়েক বার টয়লেটে যায়, তবে শেষ বার টয়লেটে যাওয়ার পর কি হয়েছে তা বলতে পারেন নি।

ছাত্রী (ভিকটিম) এর মা জানান, চিৎকার শব্দ শুনে টয়লেটে গিয়ে দেখি আমার মেয়ে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। সাথে সাথে তাকে টয়লেট থেকে বের করার পর বাড়িতে রেখেই সুস্থ্য করে তোলার চেষ্টা করা হয়। এক পর্যায়ে অবস্থা খারাপ হলে বুধবার রাতে মেয়েকে হাসপাতালে এনে ভর্তি করা হয়।

এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ নূর-এ আলম সিদ্দিকী বলেন, ভিকটিম (স্কুল ছাত্রীর) বাবা বুধবার দিনগত রাতে অভিযুক্ত মোজাম্মেল হক এর বিরুদ্ধে মামলা করেন। মামলার পরই থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছেন।

খুঁজুন