শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :
নওগাঁয় জেলা ছাত্রলীগের উদ্যোগে মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৩ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে নওগাঁ শহরের সরিষাহাটির মোড়ে আওয়ামীলীগের দলীয় কার্যলয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন। পরে প্রধান অতিথি শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক কমল, নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী ও সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউল সহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবিক গুনাবলীর প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছে ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। আগামীতেও সবধরনের ভালো কাজের ধারা অব্যাহত থাকবে।
নওগাঁয় ছাত্রলীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
নওগাঁয় ছাত্রলীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :নওগাঁয় জেলা ছাত্রলীগের উদ্যোগে মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৩ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে নওগাঁ শহরের সরিষাহাটির মোড়ে আওয়ামীলীগের দলীয় কার্যলয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য
রাখেন, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন। পরে প্রধান অতিথি শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।এসময় নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক কমল, নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি
সাব্বির রহমান রেজভী ও সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউল সহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবিক গুনাবলীর প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছে ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। আগামীতেও সবধরনের ভালো কাজের ধারা অব্যাহত থাকবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত