শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :
নওগাঁর বদলগাছীতে ছেলের লাঠির আঘাতে আহত বাবা নূর ইসলাম (৫২) এর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গতকাল বুধবার (২০ মার্চ) ছেলে নাসিম (২০) তার বাবার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। নিহত নূর ইসলাম উপজেলার জালালপুর গ্রামের আজাহার আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার সকাল থেকে বাবা ছেলে সাংসারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। চলে বিকেল পর্যন্ত। বিকেল ৫ টার দিকে হঠাৎ করে ছেলে নাসিম ও তার বাবা নূর ইসলামের মধ্যে আবারো তর্ক শুরু হয়ে যায়। এর এক পর্যায়ে নাসিম ক্ষিপ্ত হয়ে তার বাবা নূর ইসলামের মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করে। এতে করে নূর ইসলাম আহত হয়ে পড়লে গ্রামবাসী তাকে প্রথমে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক নূর ইসলামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।
এব্যাপারে বদলগাছী থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, নিহত নূর ইসলামের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এছাড়া এঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন আছে এবং নিহতের ছেলে পলাতক রয়েছে।
নওগাঁয় ছেলের লাঠির আঘাতে প্রাণ গেলো বাবার
নওগাঁয় ছেলের লাঠির আঘাতে প্রাণ গেলো বাবার
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :নওগাঁর বদলগাছীতে ছেলের লাঠির আঘাতে আহত বাবা নূর ইসলাম (৫২) এর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গতকাল বুধবার (২০ মার্চ) ছেলে নাসিম (২০) তার বাবার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। নিহত নূর ইসলাম উপজেলার জালালপুর গ্রামের আজাহার আলীর ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার সকাল
থেকে বাবা ছেলে সাংসারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। চলে বিকেল পর্যন্ত। বিকেল ৫ টার দিকে হঠাৎ করে ছেলে নাসিম ও তার বাবা নূর ইসলামের মধ্যে আবারো তর্ক শুরু হয়ে যায়। এর এক পর্যায়ে নাসিম ক্ষিপ্ত হয়ে তার বাবা নূর ইসলামের মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করে। এতে করে নূর ইসলাম আহত হয়ে পড়লে গ্রামবাসী তাকে প্রথমে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে
কর্তব্যরত চিকিৎসক নূর ইসলামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।এব্যাপারে বদলগাছী থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, নিহত নূর ইসলামের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এছাড়া এঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন আছে এবং নিহতের ছেলে পলাতক রয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত