শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :
নওগাঁর ছোট যমুনা নদী থেকে সুফিয়া বেগম (৬৯) নামে এক বৃদ্ধা নারীর মৃতদেহ উদ্ধার করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ। রবিবার দুপুরের পূর্ব মহূর্তে নওগাঁর লস্করপুর বলিরঘাট মুরগির ফার্ম সংলগ্ন এলাকায় ছোট যমুনা নদীর পানি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত সুফিয়া বেগম সুলতানপুর (জেলেপাড়া) এলাকার মোজাফর হোসেন এর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে নাস্তা খেয়ে বাড়ি থেকে বের হয়ে যায় সুফিয়া বেগম।
এরপর সকাল ১০টারদিকে স্থানীয়রা ছোট যমুনা নদীর লস্করপুর এলাকায় একটি ভাসমান মৃতদেহ দেখতে পায়।নদীতে ভাসমান অবস্থায় মৃতদেহের খবর পেয়ে তার পরিবার সহ প্রতিবেশিরাও ঘটনাস্থলে যান। নদীর পানিতে নারীর ভ্রাসমান মৃতদেহর খবর ছড়িয়ে পড়ায় লোকজন ঘটনাস্থলে ভীড় জমান। খবর পেয়ে নওগাঁ সদর মডেল থানা পুলিশ সকাল ১১টার দিকে ঘটনাস্থলে পৌছে প্রথমে পানি থেকে মৃতদেহ নদীর কিনারে আনার পরই মৃতদেহটি সুফিয়া বেগম এর বলে শনাক্ত করেন তার স্বজন সহ প্রতিবেশীরা।
মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফায়সাল বিন আহসান পরিবারের বরাত দিয়ে জানান, নিহত ঐ বৃদ্ধা মৃগী রোগী ছিলেন। ধারণা করা হচ্ছে কোনো এক সময় তিনি নদীতে পড়ে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশ কর্মকর্তা।
নওগাঁয় ছোট যমুনা নদীর থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার
নওগাঁয় ছোট যমুনা নদীর থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :নওগাঁর ছোট যমুনা নদী থেকে সুফিয়া বেগম (৬৯) নামে এক বৃদ্ধা নারীর মৃতদেহ উদ্ধার করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ। রবিবার দুপুরের পূর্ব মহূর্তে নওগাঁর লস্করপুর বলিরঘাট মুরগির ফার্ম সংলগ্ন এলাকায় ছোট যমুনা নদীর পানি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত সুফিয়া বেগম সুলতানপুর (জেলেপাড়া) এলাকার মোজাফর হোসেন এর স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে নাস্তা
খেয়ে বাড়ি থেকে বের হয়ে যায় সুফিয়া বেগম।এরপর সকাল ১০টারদিকে স্থানীয়রা ছোট যমুনা নদীর লস্করপুর এলাকায় একটি ভাসমান মৃতদেহ দেখতে পায়।নদীতে ভাসমান অবস্থায় মৃতদেহের খবর পেয়ে তার পরিবার সহ প্রতিবেশিরাও ঘটনাস্থলে যান। নদীর পানিতে নারীর ভ্রাসমান মৃতদেহর খবর ছড়িয়ে পড়ায় লোকজন ঘটনাস্থলে ভীড় জমান। খবর পেয়ে নওগাঁ সদর মডেল থানা পুলিশ সকাল ১১টার দিকে ঘটনাস্থলে পৌছে প্রথমে পানি থেকে মৃতদেহ নদীর কিনারে আনার পরই
মৃতদেহটি সুফিয়া বেগম এর বলে শনাক্ত করেন তার স্বজন সহ প্রতিবেশীরা।মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফায়সাল বিন আহসান পরিবারের বরাত দিয়ে জানান, নিহত ঐ বৃদ্ধা মৃগী রোগী ছিলেন। ধারণা করা হচ্ছে কোনো এক সময় তিনি নদীতে পড়ে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশ কর্মকর্তা।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত