শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর নওগাঁয় ডেভিল হান্ডে আওয়ামীলীগের ১৪ জন আটক

নওগাঁয় ডেভিল হান্ডে আওয়ামীলীগের ১৪ জন আটক

নওগাঁয় শান্তি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৪ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ কার্যক্রমের আওতায় জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার ১৭ ডিসেম্বর রাত ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

 আটককৃত ১৪ জন হলেন, নওগাঁর ধামুইরহাট থানা এলাকার হযরতপুর গ্রামের বেনজির আহমেদ, পূর্ব চকপ্রাদ এলাকার রফিকুল ইসলাম, কাশিয়াডাঙ্গা এলাকার আল আমিন ও জাহানপুর এলাকার হেলাল হোসেন, নওগাঁ জেলা সদর মডেল থানাধীন ভীমপুর এলাকার সিরাজ উদ্দিন ও নিন্দইন এলাকার জাহাঙ্গীর আলম, আত্রাই থানাধীন কাসিয়াবাড়ি এলাকার মোকলেসুর রহমান, রাণীনগর থানাধীন চরকোনাই এলাকার সখিমুদ্দীন, বদলগাছী থানাধীন কাশিমালা গ্রামের মিন্টু হোসেন ওরফে সকি, মহাদেবপুর থানাধীন চকগোড়া পূর্ব পাড়ার জালাল উদ্দিন, কর্ণপুর জোয়াদ্দার পাড়ার পূর্ণ চন্দ্র সাহা ও দক্ষিণওড়া গ্রামের মামুনুর রশিদ এবং পত্নীতলা থানাধীন নজিপুর পৌরসভার সাবিনা বেগম।

 আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে নওগাঁ জেলায় পুলিশের বিশেষ অভিযান ''অপারেশন ডেভিলহান্ট টু'' পূর্ণমাত্রায় শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত জেলা পুলিশের বিশেষ অভিযানে ঐ ১৪ জনকে গ্রেফতার করা হয়। নওগাঁ জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও অপরাধ দমনে জেলা পুলিশ নিয়মিত অভিযান অব্যাহত রাখবে বলেও জানান নওগাঁ জেলা পুলিশ সুপার।

খুঁজুন