শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ
নওগাঁয় ধানের ক্ষেত থেকে বিনয় চন্দ্র মন্ডল (৬৪) নামে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার সকালে নওগাঁর মান্দা উপজেলার মধ্য-দুর্গাপুর গ্রামের একটি ধান ক্ষেত থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন মান্দা থানা পুলিশ।
নিহত বিনয় চন্দ্র মন্ডল মান্দা উপজেলার পিরোরি বিলদুধলা গ্রামের মৃত শ্রীখণ্ঠ মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন গোয়াল ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজের পর তার পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি। সোমবার ২১ নভেম্বর সকালে জমির মালিক ধান কাটতে গিয়ে ধান ক্ষেতের ভিতরে তার মৃতদেহ দেখতে পান। মহূর্তের মধ্যে ঘটনাটি জানাজানি হলে শত শত লোকজন ঘটনাস্থলে ভীড় জমান। পরে পরিবারের লোকজন এসে মৃতদেহ টি শনাক্ত করেন। খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহটি উদ্ধার করেন।
সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে থানা দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রাথমিক সুরতহাল রির্পোট অন্তে মৃতদেহটি উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য নওগাঁ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।
নওগাঁয় ধান ক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার
নওগাঁয় ধান ক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার
শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ নওগাঁয় ধানের ক্ষেত থেকে বিনয় চন্দ্র মন্ডল (৬৪) নামে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার সকালে নওগাঁর মান্দা উপজেলার মধ্য-দুর্গাপুর গ্রামের একটি ধান ক্ষেত থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন মান্দা থানা পুলিশ।নিহত বিনয় চন্দ্র মন্ডল মান্দা উপজেলার পিরোরি বিলদুধলা গ্রামের মৃত শ্রীখণ্ঠ মন্ডলের
ছেলে। তিনি পেশায় একজন গোয়াল ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজের পর তার পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি। সোমবার ২১ নভেম্বর সকালে জমির মালিক ধান কাটতে গিয়ে ধান ক্ষেতের ভিতরে তার মৃতদেহ দেখতে পান। মহূর্তের মধ্যে ঘটনাটি জানাজানি হলে শত শত লোকজন ঘটনাস্থলে ভীড় জমান। পরে পরিবারের লোকজন এসে মৃতদেহ
টি শনাক্ত করেন। খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহটি উদ্ধার করেন।সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে থানা দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রাথমিক সুরতহাল রির্পোট অন্তে মৃতদেহটি উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য নওগাঁ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত