শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :
নওগাঁয় আব্দুল জব্বার (৫৯) নামে এক ব্যক্তির গলাকাটা অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত জব্বার নওগাঁর মান্দা উপজেলার নূরুল্যাবাদ গ্রামের মৃত ফজর আলীর ছেলে। বুধবার দুপুর ১টারদিকে মান্দা উপজেলার কশব ইউনিয়নের ভোলাগাড়ি (কশব মধ্যপাড়া) গ্রামের তালপুকুড়িয়া বিলের মধ্যে ধান ক্ষেতের ভেতর থেকে মৃতদেহটি উদ্ধার করেন থানা পুলিশ।

এ ঘটনায় অত্র এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অর্ধগলিত মৃতদেহের সাথে থাকা জুতা এবং জামা দেখে সনাক্ত করে নিহত জব্বারের ছোট ভাই আজহারুল ইসলাম জানান, তার ভাই গত শুক্রবার সকাল ১০টারদিকে ভোলাগাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে বুলবুলের কাছে পাওনা ৫০ হাজার টাকা নেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে এসেছিল। এরপর থেকে তার কোন খোঁজখবর পাওয়া যাচ্ছিল না। তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ ছিল। তিনি সন্দেহ পোষণ করে বলেন, টাকার জন্যই তার ভাই খুন হয়ে থাকতে পারেন।
এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করার জন্য ঘটনাস্থলে এসেছি। মৃতদেহ অর্ধগলিত এবং গলাকাটা হওয়ায় সিআইডি এবং পিবিআইকে বিষয়টি জানানো হয়েছে। তারা এলে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
নওগাঁয় ধান ক্ষেতের ভেতর থেকে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার
নওগাঁয় ধান ক্ষেতের ভেতর থেকে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :নওগাঁয় আব্দুল জব্বার (৫৯) নামে এক ব্যক্তির গলাকাটা অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত জব্বার নওগাঁর মান্দা উপজেলার নূরুল্যাবাদ গ্রামের মৃত ফজর আলীর ছেলে। বুধবার দুপুর ১টারদিকে মান্দা উপজেলার কশব ইউনিয়নের ভোলাগাড়ি (কশব মধ্যপাড়া) গ্রামের তালপুকুড়িয়া বিলের মধ্যে ধান ক্ষেতের ভেতর থেকে মৃতদেহটি উদ্ধার করেন থানা পুলিশ। এ ঘটনায় অত্র এলাকায় ব্যাপক
চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অর্ধগলিত মৃতদেহের সাথে থাকা জুতা এবং জামা দেখে সনাক্ত করে নিহত জব্বারের ছোট ভাই আজহারুল ইসলাম জানান, তার ভাই গত শুক্রবার সকাল ১০টারদিকে ভোলাগাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে বুলবুলের কাছে পাওনা ৫০ হাজার টাকা নেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে এসেছিল। এরপর থেকে তার কোন খোঁজখবর পাওয়া যাচ্ছিল না। তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ ছিল। তিনি
সন্দেহ পোষণ করে বলেন, টাকার জন্যই তার ভাই খুন হয়ে থাকতে পারেন।এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করার জন্য ঘটনাস্থলে এসেছি। মৃতদেহ অর্ধগলিত এবং গলাকাটা হওয়ায় সিআইডি এবং পিবিআইকে বিষয়টি জানানো হয়েছে। তারা এলে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত