শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর নওগাঁয় ডিবি'র অভিযানে ৭০ পিচ ইয়াবা সহ ২ জন আটক

নওগাঁয় ডিবি'র অভিযানে ৭০ পিচ ইয়াবা সহ ২ জন আটক

নওগাঁয় মোটরসাইকেল যোগে ইয়াবা ট্যাবলেট বহনকালে ডিবির অভিযানে ৭০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দু' জন আটক। নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে নওগাঁ জেলা জুড়ে চলছে মাদক বিরোধী অভিযান। তারই ধারাবাহিকতায় শুক্রবার ২২ মে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে ডিবির একটি চৌকস টিম নওগাঁর রাণীনগর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে চৌকস অভিযানিক টীম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মোটরসাইকেল যোগে দু'জন মাদক বহন করে রাণীনগর থেকে নওগাঁ শহরের দিকে যাচ্ছে। এমন তথ্য পেয়ে ডিবি পুলিশের সেই চৌকস টিম রাণীনগর থানাধীন পশ্চিম বালুভরা গ্রামের জনৈক রাজু নামে এক ব্যাক্তির বাড়ির সামনে রাস্তার উপর চেকপোস্ট করা কালীন নাম্বার বিহীন একটি মোটর সাইকেল যোগে চালক ও আরোহী মোট দু'জন ব্যাক্তি এলে তাদের থামিয়ে নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করে হয় ও তাদের দেহ তল্লাশী করা হয়। তল্লাশীকালে মোটরসাইকেল চালক সোহাগ বাবু (৪০) এর হেফাজত থেকে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেট ও পেছনে বসা আরোহী শাকিল (২৮) এর হেফাজত হতে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট, মোট ৭০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ তাদের দু' জনকে আটক করেন ডিবি পুলিশ। আটককৃত দু'জন হলেন, নওগাঁর রাণীনগর  উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের আব্দুল জলিল এর ছেলে সোহাগ বাবু ও একই গ্রামের আনারুল এর ছেলে শাকিল। এব্যাপারে রাণীনগর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাণীনগর থানার অফিসার ইনচার্জ।

খুঁজুন