শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :
নওগাঁয় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল উদ্ধারসহ ২ জনকে গ্রেফতার করেছে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি'র) চৌকস টিম। উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে সারে ৯ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিল।
শনিবার ৪ জানুয়ারী বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি'র) অফিসার ইনচার্জ আব্দুল মান্নান। তিনি জানান, গত শুক্রবার দিবাগত রাতে নওগাঁ শহরের চকমুক্তার ও সুলতানপুর এলাকায় পৃথক দুটি অভিযান চালানো হয়। আটককৃত দু'জন হলেন, নওগাঁ জেলা সদর উপজেলার কুতুবপুর এলাকার মিঠুন আলী (৩৪) ও নওগাঁর রাণীনগর উপজেলার বাহাদুরপুর এলাকার ইমরান হোসেন (৩৫)।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিনগত রাতে নওগাঁ শহরের চকমুক্তার এলাকার একটি পার্সেল সার্ভিস প্রতিষ্ঠানের সামনে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় মিঠুন আলী নামের ঐ ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক পূর্বক তার হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১০টি প্যাকেটে মোড়ানো সারে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ২৮ হাজার টাকা। এছাড়া পৃথক অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশের এস আই রবিউল এর নের্তৃত্বে চৌকস অভিযানিক দল ৫০ বোতল ফেন্সিডিল সহ ইমরান হোসেন কে আটক করেন। জব্দকৃত ফেন্সিডিল এর মূল্য আনুমানিক ৭৫ হাজার টাকা। এঘটনায় নওগাঁ সদর মডেল থানায় মামলা শেষে আটককৃত দু'জনকে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।
নওগাঁয় ডিবির অভিযানে গাঁজা ও ফেন্সিডিলসহ ২ জন আটক
নওগাঁয় ডিবির অভিযানে গাঁজা ও ফেন্সিডিলসহ ২ জন আটক
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :নওগাঁয় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল উদ্ধারসহ ২ জনকে গ্রেফতার করেছে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি'র) চৌকস টিম। উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে সারে ৯ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিল।শনিবার ৪ জানুয়ারী বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি'র) অফিসার ইনচার্জ আব্দুল মান্নান। তিনি জানান, গত শুক্রবার দিবাগত রাতে নওগাঁ শহরের চকমুক্তার ও সুলতানপুর এলাকায় পৃথক
দুটি অভিযান চালানো হয়। আটককৃত দু'জন হলেন, নওগাঁ জেলা সদর উপজেলার কুতুবপুর এলাকার মিঠুন আলী (৩৪) ও নওগাঁর রাণীনগর উপজেলার বাহাদুরপুর এলাকার ইমরান হোসেন (৩৫)।জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিনগত রাতে নওগাঁ শহরের চকমুক্তার এলাকার একটি পার্সেল সার্ভিস প্রতিষ্ঠানের সামনে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় মিঠুন আলী নামের ঐ ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক পূর্বক তার হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে
১০টি প্যাকেটে মোড়ানো সারে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ২৮ হাজার টাকা। এছাড়া পৃথক অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশের এস আই রবিউল এর নের্তৃত্বে চৌকস অভিযানিক দল ৫০ বোতল ফেন্সিডিল সহ ইমরান হোসেন কে আটক করেন। জব্দকৃত ফেন্সিডিল এর মূল্য আনুমানিক ৭৫ হাজার টাকা। এঘটনায় নওগাঁ সদর মডেল থানায় মামলা শেষে আটককৃত দু'জনকে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত