শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :
“স্মার্ট লাইভষ্টক স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জেলা সদর উপজেলা প্রাণিসম্পদ অফিস সংলগ্ন মাঠে এই প্রদর্শনীর উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন।
প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় জেলা ও সদর উপজেলা প্রাণিসম্পদ এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এই প্রদর্শনীর আয়োজন করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, নওগাঁ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আমিনুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম রফিক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মহির উদ্দিন। অন্যান্যের মধ্য সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ আকতার নাইস, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহবুবুল হক কমল প্রমুখ। প্রদর্শনীতে ৩৬টি ষ্টলে বিভিন্ন প্রজাতির পশু পাখি, পশু পাখির খাদ্য, দুগ্ধ এবং দুগ্ধজাতীয় খাদ্য প্রদর্শন করা হয়।
নওগাঁয় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
নওগাঁয় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :“স্মার্ট লাইভষ্টক স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জেলা সদর উপজেলা প্রাণিসম্পদ অফিস সংলগ্ন মাঠে এই প্রদর্শনীর উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন। প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায়
জেলা ও সদর উপজেলা প্রাণিসম্পদ এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এই প্রদর্শনীর আয়োজন করেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, নওগাঁ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আমিনুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম রফিক, জেলা
প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মহির উদ্দিন। অন্যান্যের মধ্য সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ আকতার নাইস, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহবুবুল হক কমল প্রমুখ। প্রদর্শনীতে ৩৬টি ষ্টলে বিভিন্ন প্রজাতির পশু পাখি, পশু পাখির খাদ্য, দুগ্ধ এবং দুগ্ধজাতীয় খাদ্য প্রদর্শন করা হয়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত