নওগাঁয় পরিবারের লোকজনকে বেঁধে রেখে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোটরসাইকেল সহ প্রায় ৮ লাখ টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতের দল। দুর্ধর্ষ এ ডাকাতির ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর রাত ৩ টার দিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউপির রানীপুকুর বাজার সংলগ্ন ভীমপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঐদিন ভোররাত ৩ টারদিকে ৮ থেকে ১০ জনের সংঘবদ্ধ একদল ডাকাত ভীমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল হামিদের বাড়িতে ঢুকে গৃহকর্তাসহ পরিবারের লোকজনকে বেঁধে রেখে নগদ ৮০ হাজার টাকা, একটি ডিসকোভার মোটরসাইকেল, প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, ছাগল, চাল-ডাল ও কাপড়-চোপড় লুট করে নিয়ে যায়। খবর পেয়ে মঙ্গলবার সকালেই মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন রেজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ভুক্তভোগী আব্দুল হামিদ জানান, মুখোশ পড়া ৮ থেকে ১০ জনের একদল ডাকাত তার বাড়িতে প্রবেশ করে এলোপাথারী মারপিটের পর সকলকে বেঁধে রেখে নগদ টাকা, মোটর সাইকেল, স্বর্ণালঙ্কারসহ সবকিছু লুট করে নিয়ে যায়। লুট করে নিয়ে যাওয়া মালামালের মূল্য প্রায় ৮ লাখ টাকা হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন রেজা বলেন, খবর পেয়ে ইতি মধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।