শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :
নওগাঁর আত্রাইয়ে প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তদের হামলায় সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মোল্লা (৫০) গুরুতর আহত হয়েছেন। দূর্বৃত্তের হামলায় আওয়ামীলীগ নেতা আহতের ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরের দিকে স্থানীয় ভাঙ্গাজাঙ্গাল বাজার নামক স্থানে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, আব্দুল মান্নান মোল্লা তার নিজ গ্রাম সুদরানা থেকে আত্রাই উপজেলা সদরে ফেরার পথে ভাঙ্গাজাঙ্গাল বাজারে পৌঁছলে পূর্ব শত্রুতার জের ধরে কতিপয় দূর্বৃত্তরা প্রকাশ্যে মান্নান মোল্লাকে প্রকাশ্য দেশীয় অস্ত্র দ্বারা কুপিয়ে আহত করেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার পর থেকে এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশি টহল জোরদার করা হয়েছে বলে জানাগেছে।
আত্রাই থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। এলাকায় স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে পুলিশ তৎপর রয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
নওগাঁয় দুর্বৃত্তদের হামলায় আওয়ামীলীগ নেতা আহত
নওগাঁয় দুর্বৃত্তদের হামলায় আওয়ামীলীগ নেতা আহত
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :নওগাঁর আত্রাইয়ে প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তদের হামলায় সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মোল্লা (৫০) গুরুতর আহত হয়েছেন। দূর্বৃত্তের হামলায় আওয়ামীলীগ নেতা আহতের ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরের দিকে স্থানীয় ভাঙ্গাজাঙ্গাল বাজার নামক স্থানে।স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, আব্দুল মান্নান মোল্লা তার নিজ গ্রাম
সুদরানা থেকে আত্রাই উপজেলা সদরে ফেরার পথে ভাঙ্গাজাঙ্গাল বাজারে পৌঁছলে পূর্ব শত্রুতার জের ধরে কতিপয় দূর্বৃত্তরা প্রকাশ্যে মান্নান মোল্লাকে প্রকাশ্য দেশীয় অস্ত্র দ্বারা কুপিয়ে আহত করেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার পর থেকে এলাকা জুড়ে থমথমে অবস্থা
বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশি টহল জোরদার করা হয়েছে বলে জানাগেছে।আত্রাই থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। এলাকায় স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে পুলিশ তৎপর রয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত