রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর নওগাঁয় একই মোটরসাইকেলে বাড়িতে ফেরার পথে সড়কে ঝরলো ৩শিক্ষার্থীর প্রাণ

নওগাঁয় একই মোটরসাইকেলে বাড়িতে ফেরার পথে সড়কে ঝরলো ৩শিক্ষার্থীর প্রাণ

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁয় একই মোটরসাইকেল যোগে বাড়িতে ফেরার পথে সড়কে ঝরলো ৩ জন তরুন শিক্ষার্থীর প্রাণ।

মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনাটি ঘটে গত মঙ্গলবার সন্ধার পূর্ব মহূর্তে নওগাঁ টু জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের নওগাঁ জেলাধীন পত্নীতলা উপজেলার পার্বতীপুর মোড় নামক স্থানে।

নিহত ৩ জন শিক্ষার্থী হলেন, নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের মাষ্টারপাড়া মহল্লার বেথুল আশরাফ ওরফে বাবুর ছেলে সুনিবর আশরাফ (১৭), আখরারুজ্জামানের ছেলে হৃদয় (১৭) ও শাহজান আলীর ছেলে সাদনান সাকিব (১৭)। একই দূর্ঘটনায় একই এলাকায় বসবাসকারী ৩ জন শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবার সহ স্বজন ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে শোকের ছাঁয়া। প্রত্যক্ষদর্শীরা বলেন, নিহত ও আহত ৩ জন শিক্ষার্থীই হলেন বন্ধু। তারা বাড়ি থেকে পত্নীতলা উপজেলার নজিপুর বাজারে বেড়াতে যান এবং সেখান থেকে ফেরার পথে পত্নীতলা উপজেলার পার্বতীপুর মোড় নামক স্থানে পৌছার পর তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হাড়িয়ে সড়কের ধারে দাঁড়িয়ে রাখা একটি বাসের পেছনে ধাক্কা লাগে মোটরসাইকেলটি বাসের বাঙ্কার ভেঙ্গে ভেতরে ঢুকে যায়। এতে দূর্ঘটনাস্থলেই সুনিবর আশরাফের মৃত্যু হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মিরা নিহত আশরাফসহ আহতদেরকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুনিবর আশরাফকে মৃত ঘোষণা করেন এবং অপর দু' জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার সময় পথে হৃদয় হোসেন মারা যায়। এবং আহত সাদনানকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবনতি হলে রাত ১১ টার দিকে তাকে আইসিইউ তে নেওয়া হয়। এরপর রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ এনায়েতুল বলেন, সুনিবর আশরাফ ঘটনাস্থলেই মারা যায়। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এবং তাদের অনুরোধে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এবং আহত হৃদয় হোসেনকে রাজশাহী নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় ও চিকিৎসাধীন অবস্থায় রাতে সাদনানেরও মৃত্যু হয়।

খুঁজুন