স্টাফ রিপোর্টার :
নওগাঁয় একটি ইউক্যালিপটাস বাগানের ভেতর থেকে আরিফ হোসেন (২০) ও জনি আক্তার (১৭) নামে দু' জন প্রেমিক- প্রমিকার মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তাদের প্রেমের সম্পর্ক পরিবার মেনে না নেওয়ায় তারা আত্নহত্যা করেছেন বলে ধারনা করা হচ্ছে।
সোমবার সকালে নওগাঁর মান্দা উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের তুলশি রামপুর গ্রামের একটি ইউক্যালিপটাস বাগানের ভেতর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করেন থানা পুলিশ।
নিহত আরিফ হোসেন মান্দা উপজেলার তুলশিরামপুর গ্রামের আব্দুল করিমের ছেলে ও গুডগাড়ী স্কুল ও কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র এবং জনি আক্তার একই গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে গুডগাড়ী স্কুল ও কলেজ থেকে এবারে এসএসসি পাশ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে তুলশিরামপুর গ্রামের জনৈক আব্দুর রহমানের ইউক্যালিপ্টাস বাগানের ভেতর দু' জনের মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা। তাৎক্ষণিক ভাবে তারা থানায় সংবাদ দিলে মান্দা থানা পুলিশ ঘটনাস্থল পৌছে প্রাথমিক সুরতহাল রিপোট অন্তে ময়না তদন্তের জন্য ঘটনাস্থল থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন।
তারা আরো বলেন, নিহত দু' জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো। তাদের পরিবার এই সম্পর্ক না মানায় তারা হয়তোবা আত্মহত্যার পথ বেছে নিয়েছে।
সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী বলেন, সকালে তুলশিরামপুর গ্রামের একটি ইউক্যালিপ্টাস বাগানে দু' জনের মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মৃতদেহ উদ্ধার করেছে। এসময় তাদের পাশে পড়ে থাকা গ্যাস ট্যাবলেট এবং পানির বোতল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস ট্যাবলেট খাওয়ায় তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
নওগাঁয় একই সাথে জীবন দিলো প্রেমিক-প্রেমিকা
নওগাঁয় একই সাথে জীবন দিলো প্রেমিক-প্রেমিকা
স্টাফ রিপোর্টার :নওগাঁয় একটি ইউক্যালিপটাস বাগানের ভেতর থেকে আরিফ হোসেন (২০) ও জনি আক্তার (১৭) নামে দু' জন প্রেমিক- প্রমিকার মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তাদের প্রেমের সম্পর্ক পরিবার মেনে না নেওয়ায় তারা আত্নহত্যা করেছেন বলে ধারনা করা হচ্ছে। সোমবার সকালে নওগাঁর মান্দা উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের তুলশি রামপুর গ্রামের একটি ইউক্যালিপটাস বাগানের ভেতর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করেন থানা পুলিশ। নিহত আরিফ হোসেন মান্দা উপজেলার তুলশিরামপুর গ্রামের আব্দুল করিমের ছেলে ও গুডগাড়ী স্কুল ও কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র
এবং জনি আক্তার একই গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে গুডগাড়ী স্কুল ও কলেজ থেকে এবারে এসএসসি পাশ করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে তুলশিরামপুর গ্রামের জনৈক আব্দুর রহমানের ইউক্যালিপ্টাস বাগানের ভেতর দু' জনের মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা। তাৎক্ষণিক ভাবে তারা থানায় সংবাদ দিলে মান্দা থানা পুলিশ ঘটনাস্থল পৌছে প্রাথমিক সুরতহাল রিপোট অন্তে ময়না তদন্তের জন্য ঘটনাস্থল থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন।তারা আরো বলেন, নিহত দু' জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো।
তাদের পরিবার এই সম্পর্ক না মানায় তারা হয়তোবা আত্মহত্যার পথ বেছে নিয়েছে।সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী বলেন, সকালে তুলশিরামপুর গ্রামের একটি ইউক্যালিপ্টাস বাগানে দু' জনের মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মৃতদেহ উদ্ধার করেছে। এসময় তাদের পাশে পড়ে থাকা গ্যাস ট্যাবলেট এবং পানির বোতল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস ট্যাবলেট খাওয়ায় তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত