স্টাফ রিপোর্টার :
নওগাঁয় দিনের বেলা এনজিও কর্মকর্তা পরিচয়ে অভিনব কৌশলে এক গৃহবধূর ৬০ হাজার টাকা ছিনতাই এর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী গৃহবধূ হলেন, নওগাঁর বদলগাছী উপজেলার চকগোপিনাথ গ্রামের লিটন এর স্ত্রী শিল্পী বেগম।
ভুক্তভোগী ও স্থানিয় সুত্রে জানাযায়, গতকাল বৃহস্পতিবার বিকাল আনুঃ সারে ৫টারদিকে আশা এনজিওর গোবরচাঁপা হাট শাখা থেকে ৬০ হাজার টাকা ঋণ নিয়ে বাড়ি ফিরছিলেন ভুক্তভোগী গৃহবধূ। বাড়ি ফেরার পথে গোবরচাঁপা কলকুটি এলাকায় ফতেহ দরগার সামনে অভিনব কৌশলে এ ছিনতাই এর ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী ও তার স্বামী সহ কয়েকজন টাকানিয়ে চার্জার ভ্যান যোগে বাড়ি ফেরার পথে কলকুটি টু পঁচার মোড় সড়কের ফতেহ দরগা নামক স্থানে পৌছালে এসময় অজ্ঞাত ৩ জন ব্যাক্তি মোটরসাইকেল যোগে এসে চার্জার ভ্যানকে পথরোধ
করেন এবং আশা এনজিওর এরিয়া ম্যানেজার সহ লোকজন পরিচয় দিয়ে গৃহবধূ শিল্পীর কাছে ঋণের টাকা বেশি এসেছে বলে ভুক্তভোগী গৃহবধূর কাছে থাকা টাকা ফের গণনা করতে চায়। এসময় গৃহবধূর স্বামী টাকা অফিসে গিয়ে গণনা করার কথা বললে তারা চড়াও হয়। এক পর্যায়ে বাধ্য হয়ে গৃহবধূ তার ব্যাগ থেকে টাকা বের করে এনজিওর কর্মকর্তা পরিচয় দানকারীর হাতে দেয়।
এক পর্যায়ে ভুক্তভোগীর কাছে থেকে এনজিওর পাশ বই হাতে নিয়ে চক্রের সদস্যরা তথ্য যাচাই করেন। এরি এক পর্যায়ে এনজিওর কর্মকর্তার পরিচয়দানকারী অজ্ঞাত ব্যক্তিরা গৃহবধূ ও তার স্বামীকে এনজিওর অফিসে আসার কথা বলে টাকা নিয়ে দুটি মোটর সাইকেল যোগে তারা ৩জন দ্রুত চলে যায়। পরে অফিসের মাঠকর্মী কে ফোন করে জানতে পারেন গৃহবধূর টাকা নিয়ে যাওয়া ব্যাক্তিরা অফিসের কেউ নয়। এসময় ভুক্তভোগী স্বামী স্ত্রী এনজিওর মাঠকর্মীর কথা শোনার পরই ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
এব্যাপারে বদলগাছী থানার অফিসার ইনচার্জ মোঃ আতিয়ার রহমান বলেন, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া অজ্ঞাত দুর্বৃত্তদের সনাক্ত ও গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
নওগাঁয় এনজিও কর্মকর্তা পরিচয়ে গৃহবধূর ৬০ হাজার টাকা ছিনতাই
নওগাঁয় এনজিও কর্মকর্তা পরিচয়ে গৃহবধূর ৬০ হাজার টাকা ছিনতাই
স্টাফ রিপোর্টার :নওগাঁয় দিনের বেলা এনজিও কর্মকর্তা পরিচয়ে অভিনব কৌশলে এক গৃহবধূর ৬০ হাজার টাকা ছিনতাই এর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী গৃহবধূ হলেন, নওগাঁর বদলগাছী উপজেলার চকগোপিনাথ গ্রামের লিটন এর স্ত্রী শিল্পী বেগম।ভুক্তভোগী ও স্থানিয় সুত্রে জানাযায়, গতকাল বৃহস্পতিবার বিকাল আনুঃ সারে ৫টারদিকে আশা এনজিওর গোবরচাঁপা হাট শাখা থেকে ৬০ হাজার টাকা ঋণ নিয়ে বাড়ি ফিরছিলেন ভুক্তভোগী গৃহবধূ। বাড়ি ফেরার পথে গোবরচাঁপা কলকুটি এলাকায় ফতেহ দরগার সামনে অভিনব কৌশলে এ ছিনতাই এর ঘটনাটি ঘটে।ভুক্তভোগী ও তার স্বামী সহ কয়েকজন টাকানিয়ে চার্জার ভ্যান যোগে বাড়ি ফেরার পথে কলকুটি টু পঁচার মোড় সড়কের
ফতেহ দরগা নামক স্থানে পৌছালে এসময় অজ্ঞাত ৩ জন ব্যাক্তি মোটরসাইকেল যোগে এসে চার্জার ভ্যানকে পথরোধকরেন এবং আশা এনজিওর এরিয়া ম্যানেজার সহ লোকজন পরিচয় দিয়ে গৃহবধূ শিল্পীর কাছে ঋণের টাকা বেশি এসেছে বলে ভুক্তভোগী গৃহবধূর কাছে থাকা টাকা ফের গণনা করতে চায়। এসময় গৃহবধূর স্বামী টাকা অফিসে গিয়ে গণনা করার কথা বললে তারা চড়াও হয়। এক পর্যায়ে বাধ্য হয়ে গৃহবধূ তার ব্যাগ থেকে টাকা বের করে এনজিওর কর্মকর্তা পরিচয় দানকারীর হাতে দেয়।এক পর্যায়ে ভুক্তভোগীর কাছে থেকে এনজিওর পাশ বই হাতে নিয়ে চক্রের সদস্যরা তথ্য যাচাই করেন। এরি এক পর্যায়ে এনজিওর
কর্মকর্তার পরিচয়দানকারী অজ্ঞাত ব্যক্তিরা গৃহবধূ ও তার স্বামীকে এনজিওর অফিসে আসার কথা বলে টাকা নিয়ে দুটি মোটর সাইকেল যোগে তারা ৩জন দ্রুত চলে যায়। পরে অফিসের মাঠকর্মী কে ফোন করে জানতে পারেন গৃহবধূর টাকা নিয়ে যাওয়া ব্যাক্তিরা অফিসের কেউ নয়। এসময় ভুক্তভোগী স্বামী স্ত্রী এনজিওর মাঠকর্মীর কথা শোনার পরই ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।এব্যাপারে বদলগাছী থানার অফিসার ইনচার্জ মোঃ আতিয়ার রহমান বলেন, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া অজ্ঞাত দুর্বৃত্তদের সনাক্ত ও গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত