শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :
নওগাঁয় বিরোধপূর্ন জমি থেকে গাছ কাটাকে কেন্দ্র করে দু’ পক্ষের লোকজনের মাঝে সংঘর্ষের ঘটনায় দু' জনের মৃত্যু হয়েছে। নিহত দু'জন সম্পর্কে চাচাত ভাই। এসংঘর্ষে আহত হয়েছেন অন্তত পক্ষে আরও ১০ জন।
গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ও আহত হওয়ার ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলা ডাঙ্গাপাড়া গ্রামে।
নিহত দু'জন হলেন, ডাঙ্গাপাড়া গ্রাম এলাকার মৃত উছির আলীর ছেলে শরিফুল ইসলাম (৫২) ও তার সম্পর্কে চাচাত ভাই একই এলাকার মৃত আফছের আলীর ছেলে আজিজুল রহমান (৪৮)।
স্থানিয় ও থানা সূত্রে জানা গেছে, ঐ এলাকার সাইফুল ইসলাম ও লালচানের বুধরিয়া এলাকায় পাশাপাশি জমি রয়েছে। সাইফুল ইসলামের বাবা তাদের জায়গাতে গাছ লাগালে জমিজমা মাপজোকে মেহহনি গাছ লালচানদের জমির মধ্যে পড়ে। গাছ সাইফুলের বাবা লাগানোর সুবাদে উভয় পক্ষের সম্মতিতে সাইফুল গত বুধবার মেহগনি গাছ কাটলে এনিয়ে দু' পক্ষের লোকজনের মাঝে বিরোধ সৃষ্টি হয়। সেইজেরে বৃহস্পতিবার সাইফুল ইসলামকে দেখতে পেয়ে লালচান তার অংশ বেড়া দিয়ে ঘিরে নিতে বলেন। এসময় সাইফুল ব্যাস্ত আছেন জানালে লালচান, কাশেম হাজীসহ তাদের পক্ষের লোকজন দেশিয় অস্ত্র লাঠি- হাসুয়া নিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই শরিফুল ইসলাম এর মৃত্যু হয়। এই ঘটনায় আহত হোন অন্তত পক্ষে আরো ১০-১১ জন।আহতদের মধ্যে আজিজুল রহমানকে রাজশাহী মেডিকেলে কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। সর্বশেষ তথ্যমতে রাজশাহীতে ২ জন ও স্থানিয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কয়েক জন চিকিৎসাধীন রয়েছেন। দু' জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, ঐ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
নওগাঁয় গাছকাটা নিয়ে বিরোধে চাচাত দুই ভাইয়ের মৃত্যু, আটক ১০ জন
নওগাঁয় গাছকাটা নিয়ে বিরোধে চাচাত দুই ভাইয়ের মৃত্যু, আটক ১০ জন
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :নওগাঁয় বিরোধপূর্ন জমি থেকে গাছ কাটাকে কেন্দ্র করে দু’ পক্ষের লোকজনের মাঝে সংঘর্ষের ঘটনায় দু' জনের মৃত্যু হয়েছে। নিহত দু'জন সম্পর্কে চাচাত ভাই। এসংঘর্ষে আহত হয়েছেন অন্তত পক্ষে আরও ১০ জন।গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ও আহত হওয়ার ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলা ডাঙ্গাপাড়া গ্রামে।নিহত দু'জন হলেন, ডাঙ্গাপাড়া গ্রাম এলাকার মৃত উছির আলীর ছেলে শরিফুল ইসলাম (৫২) ও তার সম্পর্কে চাচাত ভাই একই এলাকার মৃত আফছের আলীর ছেলে আজিজুল রহমান
(৪৮)। স্থানিয় ও থানা সূত্রে জানা গেছে, ঐ এলাকার সাইফুল ইসলাম ও লালচানের বুধরিয়া এলাকায় পাশাপাশি জমি রয়েছে। সাইফুল ইসলামের বাবা তাদের জায়গাতে গাছ লাগালে জমিজমা মাপজোকে মেহহনি গাছ লালচানদের জমির মধ্যে পড়ে। গাছ সাইফুলের বাবা লাগানোর সুবাদে উভয় পক্ষের সম্মতিতে সাইফুল গত বুধবার মেহগনি গাছ কাটলে এনিয়ে দু' পক্ষের লোকজনের মাঝে বিরোধ সৃষ্টি হয়। সেইজেরে বৃহস্পতিবার সাইফুল ইসলামকে দেখতে পেয়ে লালচান তার অংশ বেড়া দিয়ে ঘিরে নিতে বলেন। এসময় সাইফুল ব্যাস্ত আছেন জানালে লালচান, কাশেম হাজীসহ তাদের পক্ষের লোকজন দেশিয় অস্ত্র লাঠি-
হাসুয়া নিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই শরিফুল ইসলাম এর মৃত্যু হয়। এই ঘটনায় আহত হোন অন্তত পক্ষে আরো ১০-১১ জন।আহতদের মধ্যে আজিজুল রহমানকে রাজশাহী মেডিকেলে কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। সর্বশেষ তথ্যমতে রাজশাহীতে ২ জন ও স্থানিয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কয়েক জন চিকিৎসাধীন রয়েছেন। দু' জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, ঐ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত