শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রির্পোটারঃ
নওগাঁয় এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার ১ নভেম্বর বিকেলে নওগাঁর রানীনগর থানা পুলিশ উপজেলার কাটরাশইন গ্রামে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মৃতদেহটি উদ্ধার করেন। গৃহবধূ নমিতা রাণী (৩২) কাটরাশইন গ্রামের বিথিন চন্দ্রের স্ত্রী।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে স্বামী বিথিন চন্দ্র ও তার স্ত্রী নমিতা রাণী সকালের খাবার খাওয়ার পর তাদের ছেলে ও মেয়েকে স্কুলে পাঠিয়ে স্বামী বিথিন চন্দ্র গরুর জন্য মাঠে ঘাস কাটতে যায়। সকাল আনুমানিক ১০ টারদিকে ঘাস কেটে বিথিন চন্দ্র বাড়ি ফিরে নিজ ঘরের ফ্যানের সাথে গলায় দড়ি পেঁচানো অবস্থায় স্ত্রীর মরদেহ ঝুলতে দেখতে পান। সত্যতা নিশ্চিত করে, নওগাঁর রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ঘটনার খবর পেয়ে মঙ্গলবার বিকেলে থানা পুলিশ ঐ গ্রামে পৌছে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি বলেও জানান ওসি।
তিনি আরো জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
নওগাঁয় গৃহবধূ'র ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
নওগাঁয় গৃহবধূ'র ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রির্পোটারঃনওগাঁয় এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার ১ নভেম্বর বিকেলে নওগাঁর রানীনগর থানা পুলিশ উপজেলার কাটরাশইন গ্রামে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মৃতদেহটি উদ্ধার করেন। গৃহবধূ নমিতা রাণী (৩২) কাটরাশইন গ্রামের বিথিন চন্দ্রের স্ত্রী।নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে স্বামী বিথিন চন্দ্র ও
তার স্ত্রী নমিতা রাণী সকালের খাবার খাওয়ার পর তাদের ছেলে ও মেয়েকে স্কুলে পাঠিয়ে স্বামী বিথিন চন্দ্র গরুর জন্য মাঠে ঘাস কাটতে যায়। সকাল আনুমানিক ১০ টারদিকে ঘাস কেটে বিথিন চন্দ্র বাড়ি ফিরে নিজ ঘরের ফ্যানের সাথে গলায় দড়ি পেঁচানো অবস্থায় স্ত্রীর মরদেহ ঝুলতে দেখতে পান। সত্যতা নিশ্চিত করে, নওগাঁর রাণীনগর থানার ওসি আবুল
কালাম আজাদ জানান, ঘটনার খবর পেয়ে মঙ্গলবার বিকেলে থানা পুলিশ ঐ গ্রামে পৌছে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি বলেও জানান ওসি।তিনি আরো জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত