মঙ্গলবার, ৯ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর নওগাঁয় গৃহবধূর মাথা ন্যাড়া করে ঘোল ঢালার ঘটনায় ৩ জনকে আটক

নওগাঁয় গৃহবধূর মাথা ন্যাড়া করে ঘোল ঢালার ঘটনায় ৩ জনকে আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন :

নওগাঁয় অনৈতিক কাজের অভিযোগ তুলে বাসন্তী রানী (২৩) নামে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর এক গৃহবধূ'র মাথার চুল কেটে ন্যাড়া করার পর ন্যাড়া মাথায় ঘোল ঢেলে দেওয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় মামলার পর থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়ীত ৩ জনকে আটক করেছেন।

অমানবিক ও নাক্কার জনক মানসিক নির্যাতনের এ ঘটনাটি ঘটেছে গত সোমবার সকালে নওগাঁর বদলগাছী উপজেলার গয়েশপুর বাঁশ পাড়া গ্রামে। 

আটককৃত ৩ জন হলেন,বিমল পাহান (৩৮), সুবাস পাহান (৪৫) ও শ্রী ভবেস (৫২)।

মামলা ও স্থানিয় সুত্র জানায়, দু' সন্তানের জননী বাসন্তী রানী (২৩) এর সাথে কমল হোসেন নামের মুসলিম এক যুবকের অনৈতিক সম্পর্ক রয়েছে এমন অভিযোগ তুলে গৃহবধূ বাসন্তী রাণী (২৩) কে শুদ্ধ করার সিদ্ধান্ত নেয় সমাজপতিরা।

সমাজপতিদের সেই সিদ্ধান্ত মোতাবেক সোমবার সকাল ৯ টারদিকে গ্রামের লোকজনের উপস্থিতিতে গৃহবধূ বাসন্তী রাণী (২৩) কে তার বাড়ির আঙিনায় শুদ্ধ করার আয়োজন করা হয় এবং নাপিত ডেকে এনে প্রথমে গৃহবধূর মাথার চুল কেটে ন্যাড়া করার পর ন্যাড়া মাথায় ঘোল ঢেলে দিয়ে তাকে শুদ্ধ করা হয়। 

এঘটনায় অমানবিক নির্যাতনের শিকার (ভিকটিম) গৃহবধূ বাসন্তী রাণী (২৩) বাদী হয়ে সোমবার দিনগত রাত ৯ টারদিকে বদলগাছী থানায় ঘটনার সাথে জড়ীত জাওনা পাহানের ছেলে শ্রী বিমল পাহান (৩৮), মৃত রমেশ পাহানের ছেলে শ্রী সুবাস পাহান (৪৫), সুবাস পাহানের স্ত্রী শ্রীমতি রঞ্জনা রানী (৩৮) নিরেন পাহানের স্ত্রী শ্রীমতি শংকরি (৩৪) ও ইনসিরা গ্রামের মৃত সুবলের ছেলে শ্রী ভবেস (৫২) এর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পর ঐ রাতেই বদলগাছী থানা পুলিশ অভিযান পরিচালনা করে বিমল পাহান, সুবাস পাহান ও শ্রী ভবেস মোট ৩ কে আটক করেন। 

জড়ীত ৩ জনকে গ্রেফতার করার সত্যতা নিশ্চিত করে বদলগাছি থানার অফিসার ইনচার্জ মুহাঃ আতিয়ার রহমান জানান, ঘটনার পর (ভিকটিম) নারী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলার পরই অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়ীত ৩ জনকে গ্রেফতার পূর্বক মঙ্গলবার ২৯ আগস্ট বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

খুঁজুন