শহিদুল ইসলাম জি এম মিঠন,সিনিয়র রিপোর্টার :
নওগাঁর মহাদেবপুর উপজেলা পরিষদ গেটের সামনে পাকা সড়কটি জলাবদ্ধতা (হাটু সমান) পানিতে তলিয়ে থাকায় চরম দূর্ভোগের শিকার হচ্ছেন মানুষ। সড়কের উপর জমে থাকা পানি নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ নভেম্বর সকাল ১১টা থেকে দুপুর ১টা দু' ঘন্টাব্যাপি অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন এলাকার নারীসহ প্রায় ২শ' অংশ গ্রহন করেন। জন-মানুষের দূর্ভোগ লাঘবে স্থানিয় জনপ্রিয় অনলাইন 'মহাদেবপুর দর্পণ' পরিবার মানববন্ধন এর আয়োজন করেন। গত এক বছরের ও বেশি সময় ধরে মহাদেবপুর বকের মোড় থেকে উপজেলা পরিষদের প্রধান গেট হয়ে মডেল স্কুল মোড় পর্যন্ত পাকা সড়কের প্রাণিসম্পদ কার্যালয় ও হাসপাতালের সামনে ও উপজেলা পরিষদের প্রধান গেটের সামনের জনগুরুত্বপূর্ন পাকা সড়কের উপর হাটু সমান পানি জমে থাকার কারনে সড়কে কয়েকটি বড় গর্ত ও খানা খন্দক সৃষ্টি হওয়ায় সড়ক দিয়ে চলাচল রত প্রায় যানবাহন দূর্ঘটনার শিকার হয়। কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, প্রতিদিন শতাধিক গাড়ি উল্টে যাত্রীরা পানিতে পড়ে যান। ময়লা দুর্গন্ধ যুক্ত পানিতে কাপড় চোপর নষ্ট হয় মানুষের। ঘটনাটি নিয়ে একাধিকবার গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও সংশিস্নষ্ট কর্তৃপক্ষ এই সড়কের জলাবদ্ধতা নিরসনে কোনই পদক্ষেপ গ্রহণ করেনি। তাই নিরুপায় হয়ে দূর্ভোগের শিকার লোকজনের পক্ষে অবস্থান নিয়ে সড়কের উপর থেকে পানি সরানোর দাবিতে মহাদেবপুর দর্পণ পরিবার মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মহাদেবপুর দর্পণের প্রকাশক, বার্তা সংস্থা এফএনএস এর মহাদেবপুর প্রতিনিধি, নারী নেত্রী কাজী রওশন জাহান এতে সভাপতিত্ব করেন। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহাদেবপুর দর্পণের সম্পাদক, দৈনিক সংবাদ এর মহাদেবপুর প্রতিনিধি কাজী সাঈদ টিটো, বার্তা সম্পাদক ও মহাদেবপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী সামছুজ্জোহা মিলন, দৈনিক যায়যায়দিনের বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি ও মহাদেবপুর মডেল প্রেস ক্লাবের সভাপতি ইউসুফ আলী সুমন, দৈনিক আজকের পত্রিকার মহাদেবপুর প্রতিনিধি এম, আর, রাজ, পরিবেশবিদ ও পাখি গবেষক মুনসুর সরকার, মানবাধিকার কর্মী ও সাংবাদিক অসিত দাস, এনায়েতপুর ইউপির সাবেক মেম্বার রেজাউল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ওয়াজেদ আলী, হারুন অর রশিদ হারুন, বিশিষ্ট অটো বয়লার ব্যবসায়ী মামুনুর রশিদ মামুন, উপজেলা নার্সারী মালিক সমিতির সভাপতি আজমেরি হোসেন প্রমুখ। বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে এই সড়কের জলাবদ্ধতা নিরসনের আল্টিমেটাম দেন। অন্যথায় সড়ক ও জনপদ বিভাগের অফিস ঘেরাও করে অবস্থান কর্মসূচি নেয়া হবে বলেও ঘোষণা দেন। উল্লেখ্য, মানববন্ধন চলাকালেই সড়ক ও জনপদ বিভাগ এই সড়কের উপর বালু ও খোয়া ফেলে জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নেয়।
নওগাঁয় হাটু সমান পানির নিচে পাকা সড়ক, নিরসনের দাবিতে মানববন্ধন
নওগাঁয় হাটু সমান পানির নিচে পাকা সড়ক, নিরসনের দাবিতে মানববন্ধন
শহিদুল ইসলাম জি এম মিঠন,সিনিয়র রিপোর্টার :নওগাঁর মহাদেবপুর উপজেলা পরিষদ গেটের সামনে পাকা সড়কটি জলাবদ্ধতা (হাটু সমান) পানিতে তলিয়ে থাকায় চরম দূর্ভোগের শিকার হচ্ছেন মানুষ। সড়কের উপর জমে থাকা পানি নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ নভেম্বর সকাল ১১টা থেকে দুপুর ১টা দু' ঘন্টাব্যাপি অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন এলাকার নারীসহ প্রায় ২শ' অংশ গ্রহন করেন। জন-মানুষের দূর্ভোগ লাঘবে স্থানিয় জনপ্রিয় অনলাইন 'মহাদেবপুর দর্পণ' পরিবার মানববন্ধন এর আয়োজন করেন। গত এক বছরের ও বেশি সময় ধরে মহাদেবপুর বকের মোড় থেকে উপজেলা পরিষদের প্রধান গেট হয়ে মডেল স্কুল মোড় পর্যন্ত পাকা সড়কের প্রাণিসম্পদ কার্যালয় ও হাসপাতালের সামনে ও উপজেলা পরিষদের প্রধান গেটের সামনের জনগুরুত্বপূর্ন পাকা সড়কের উপর হাটু সমান পানি জমে থাকার কারনে সড়কে কয়েকটি
বড় গর্ত ও খানা খন্দক সৃষ্টি হওয়ায় সড়ক দিয়ে চলাচল রত প্রায় যানবাহন দূর্ঘটনার শিকার হয়। কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, প্রতিদিন শতাধিক গাড়ি উল্টে যাত্রীরা পানিতে পড়ে যান। ময়লা দুর্গন্ধ যুক্ত পানিতে কাপড় চোপর নষ্ট হয় মানুষের। ঘটনাটি নিয়ে একাধিকবার গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও সংশিস্নষ্ট কর্তৃপক্ষ এই সড়কের জলাবদ্ধতা নিরসনে কোনই পদক্ষেপ গ্রহণ করেনি। তাই নিরুপায় হয়ে দূর্ভোগের শিকার লোকজনের পক্ষে অবস্থান নিয়ে সড়কের উপর থেকে পানি সরানোর দাবিতে মহাদেবপুর দর্পণ পরিবার মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।মহাদেবপুর দর্পণের প্রকাশক, বার্তা সংস্থা এফএনএস এর মহাদেবপুর প্রতিনিধি, নারী নেত্রী কাজী রওশন জাহান এতে সভাপতিত্ব করেন। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহাদেবপুর দর্পণের সম্পাদক, দৈনিক সংবাদ এর মহাদেবপুর প্রতিনিধি কাজী সাঈদ টিটো, বার্তা সম্পাদক ও মহাদেবপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ
সম্পাদক কাজী সামছুজ্জোহা মিলন, দৈনিক যায়যায়দিনের বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি ও মহাদেবপুর মডেল প্রেস ক্লাবের সভাপতি ইউসুফ আলী সুমন, দৈনিক আজকের পত্রিকার মহাদেবপুর প্রতিনিধি এম, আর, রাজ, পরিবেশবিদ ও পাখি গবেষক মুনসুর সরকার, মানবাধিকার কর্মী ও সাংবাদিক অসিত দাস, এনায়েতপুর ইউপির সাবেক মেম্বার রেজাউল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ওয়াজেদ আলী, হারুন অর রশিদ হারুন, বিশিষ্ট অটো বয়লার ব্যবসায়ী মামুনুর রশিদ মামুন, উপজেলা নার্সারী মালিক সমিতির সভাপতি আজমেরি হোসেন প্রমুখ। বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে এই সড়কের জলাবদ্ধতা নিরসনের আল্টিমেটাম দেন। অন্যথায় সড়ক ও জনপদ বিভাগের অফিস ঘেরাও করে অবস্থান কর্মসূচি নেয়া হবে বলেও ঘোষণা দেন। উল্লেখ্য, মানববন্ধন চলাকালেই সড়ক ও জনপদ বিভাগ এই সড়কের উপর বালু ও খোয়া ফেলে জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নেয়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত