শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :
নওগাঁয় তুচ্ছ ঘটনাকে কেন্দ্রকরে প্রতিপক্ষের হাতুড়ির আঘাতে মকবুল হোসেন (৬৪) নামে এক অটো চার্জার চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মকবুল হোসেন নওগাঁর মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃত আব্দুল কাউয়ুমের ছেলে। শুক্রবার ২৭ সেপ্টেম্বর বিকেল ৩টায় তিনি মারা যান। এই ঘটনায় জনতা প্রতিপক্ষ নুরুল নবী ওরফে নূর নবী (৩৯) কে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। তিনি একই গ্রামের মৃত শুকুর উদ্দিনের ছেলে এবং তিনিও পেশায় অটো চার্জার চালক।
প্রত্যক্ষদর্শী অটো চালকেরা ও মকবুল এর ভাই আহাদ আলী জানান, বাড়ির সামনে দিয়ে অটো চার্জার চার্জ দিতে নিয়ে যাবার সময় মকবুল হোসেনের সাথে নূর নবীর কথা কাটাকাটি হয়। এরই জের ধরে দুপুর ১টায় তারা উভয়ে নিজ নিজ অটো চার্জার নিয়ে উপজেলা সদরের বকের মোড়ে আসলে আবার কথা কাটাকাটি থেকে মারামারির সূত্রপাত ঘটে। এরি এক পর্যায়ে নূর নবী পাশেই থাকা সড়কে কাজ করা বুলডোজারের ভিতর থেকে একটি হাতুড় নিয়ে এসে মকবুলের মাথায় আঘাত করেন। এতে মকবুল মারাত্মক আহত হন। স্থানীয়রা নূর নবীকে ধরে উত্তম মধ্যম দেন। পরে বিকেল ৩টায় উভয়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মকবুল হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত নূর নবীকে সেখানে চিকিৎসা দেয়া হয়। পরে জনতা তাকে পুলিশে দেয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খুরশিদুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই মকবুলের মৃত্যু হয়। সন্ধ্যায় মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ হাশমত আলী জানান, এব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।
নওগাঁয় হাতুড়ির আঘাতে অটো চালকের মৃত্যু, ঘাতক আটক
নওগাঁয় হাতুড়ির আঘাতে অটো চালকের মৃত্যু, ঘাতক আটক
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :নওগাঁয় তুচ্ছ ঘটনাকে কেন্দ্রকরে প্রতিপক্ষের হাতুড়ির আঘাতে মকবুল হোসেন (৬৪) নামে এক অটো চার্জার চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মকবুল হোসেন নওগাঁর মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃত আব্দুল কাউয়ুমের ছেলে। শুক্রবার ২৭ সেপ্টেম্বর বিকেল ৩টায় তিনি মারা যান। এই ঘটনায় জনতা প্রতিপক্ষ নুরুল নবী ওরফে নূর নবী (৩৯) কে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। তিনি একই গ্রামের মৃত শুকুর উদ্দিনের ছেলে এবং তিনিও পেশায় অটো চার্জার চালক।প্রত্যক্ষদর্শী অটো চালকেরা ও
মকবুল এর ভাই আহাদ আলী জানান, বাড়ির সামনে দিয়ে অটো চার্জার চার্জ দিতে নিয়ে যাবার সময় মকবুল হোসেনের সাথে নূর নবীর কথা কাটাকাটি হয়। এরই জের ধরে দুপুর ১টায় তারা উভয়ে নিজ নিজ অটো চার্জার নিয়ে উপজেলা সদরের বকের মোড়ে আসলে আবার কথা কাটাকাটি থেকে মারামারির সূত্রপাত ঘটে। এরি এক পর্যায়ে নূর নবী পাশেই থাকা সড়কে কাজ করা বুলডোজারের ভিতর থেকে একটি হাতুড় নিয়ে এসে মকবুলের মাথায় আঘাত করেন। এতে মকবুল মারাত্মক আহত হন। স্থানীয়রা নূর নবীকে ধরে উত্তম
মধ্যম দেন। পরে বিকেল ৩টায় উভয়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মকবুল হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত নূর নবীকে সেখানে চিকিৎসা দেয়া হয়। পরে জনতা তাকে পুলিশে দেয়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খুরশিদুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই মকবুলের মৃত্যু হয়। সন্ধ্যায় মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ হাশমত আলী জানান, এব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত