শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :
নওগাঁর মহাদেবপুরে ক্লুলেস ''গোলাম মোস্তফা'' হত্যা মামলার আসামী মামুন কে ঢাকার উত্তরা থেকে আটক করেছে র্যাব।
সত্যতা নিশ্চিত করে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে প্রতিবেদক কে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩, কাম্পের চৌকস অভিযানিক দল র্যাব-১ এর সহযোগীতায় শনিবার ১০ ফেব্রুয়ারী সন্ধার দিকে ঢাকা মহানগর, উত্তরা ৪নং সেক্টর পার্ক এলাকায় যৌথ অভিযান চালিয়ে নওগাঁর মহাদেবপুরে ক্লুলেস ''গোলাম মোস্তফা'' হত্যা মামলার আসামী ডি এম মামুন (২৬) কে আটক পূর্বক নওগাঁয় এনে মহাদেবপুর থানায় হস্তান্তর করেন র্যাব। আটককৃত ডি এম মামুন হলেন, নওগাঁর মহাদেবপুর উপজেলার বামনসাতা গ্রামের মোঃ লুৎফর রহমান এর ছেলে।মামলার বিবরণ দিয়ে র্যাব আরো জানায়, গত ২২ শে ডিসেম্বর।
নওগাঁর মাহদেবপুর থানাধীন কর্ণপুর গ্রামের খবির হোসেন এর ছেলে গোলাম মোস্তফা (৪২) কে গভীর রাতে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে কর্ণপুর মধ্যপাড়া এলাকায় নিয়ে অজ্ঞাত দু' জন ব্যক্তি চাকু দ্বারা এলোপাথাড়ী ভাবে আঘাত করার পর রাতে অন্ধকারে পালিয়ে যায়। এসময়
গোলাম মোস্তফা‘র চিৎকারে পাশের বাড়ির ভ্যান চালক তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তার ভ্যান যোগে উদ্ধার পূর্বক চিকিৎসার জন্য নওগাঁর মাহদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গোলাম মোস্তফা'র বাবা বাদী হয়ে নওগাঁর মহাদেবপুর থানায় একটি হত্যা মামলা রুজু করলে আসামী মামুন আত্নগোপনে চলে যায়। পরবর্তীতে র্যাব-৫, সিপিসি-৩ এবং র্যাব-১ এর যৌথ অভিযানে মামুন কে উত্তরা ৪ নং সেক্টর পার্ক এলাকায় আত্নগোপনে থাকাকালে আটক করতে সক্ষম হয়।
আটককৃত আসামী কে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার মহাদেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও নিশ্চিত করেছে র্যাব।
নওগাঁয় হত্যাকান্ড, ঢাকা থেকে আসামীকে আটক করেছে র্যাব
নওগাঁয় হত্যাকান্ড, ঢাকা থেকে আসামীকে আটক করেছে র্যাব
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :নওগাঁর মহাদেবপুরে ক্লুলেস ''গোলাম মোস্তফা'' হত্যা মামলার আসামী মামুন কে ঢাকার উত্তরা থেকে আটক করেছে র্যাব।সত্যতা নিশ্চিত করে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে প্রতিবেদক কে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩, কাম্পের চৌকস অভিযানিক দল র্যাব-১ এর সহযোগীতায় শনিবার ১০ ফেব্রুয়ারী সন্ধার দিকে ঢাকা মহানগর, উত্তরা ৪নং সেক্টর পার্ক এলাকায় যৌথ অভিযান চালিয়ে নওগাঁর মহাদেবপুরে ক্লুলেস ''গোলাম মোস্তফা'' হত্যা মামলার আসামী ডি এম মামুন (২৬) কে আটক পূর্বক নওগাঁয় এনে মহাদেবপুর থানায়
হস্তান্তর করেন র্যাব। আটককৃত ডি এম মামুন হলেন, নওগাঁর মহাদেবপুর উপজেলার বামনসাতা গ্রামের মোঃ লুৎফর রহমান এর ছেলে।মামলার বিবরণ দিয়ে র্যাব আরো জানায়, গত ২২ শে ডিসেম্বর। নওগাঁর মাহদেবপুর থানাধীন কর্ণপুর গ্রামের খবির হোসেন এর ছেলে গোলাম মোস্তফা (৪২) কে গভীর রাতে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে কর্ণপুর মধ্যপাড়া এলাকায় নিয়ে অজ্ঞাত দু' জন ব্যক্তি চাকু দ্বারা এলোপাথাড়ী ভাবে আঘাত করার পর রাতে অন্ধকারে পালিয়ে যায়। এসময়গোলাম মোস্তফা‘র চিৎকারে পাশের বাড়ির ভ্যান চালক তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তার ভ্যান
যোগে উদ্ধার পূর্বক চিকিৎসার জন্য নওগাঁর মাহদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গোলাম মোস্তফা'র বাবা বাদী হয়ে নওগাঁর মহাদেবপুর থানায় একটি হত্যা মামলা রুজু করলে আসামী মামুন আত্নগোপনে চলে যায়। পরবর্তীতে র্যাব-৫, সিপিসি-৩ এবং র্যাব-১ এর যৌথ অভিযানে মামুন কে উত্তরা ৪ নং সেক্টর পার্ক এলাকায় আত্নগোপনে থাকাকালে আটক করতে সক্ষম হয়।আটককৃত আসামী কে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার মহাদেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও নিশ্চিত করেছে র্যাব।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত