শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :
নওগাঁয় বড় ভাই কর্তৃক ইটের আঘাতে ছোট ভাইকে খুনের হত্যার ঘটনায় অভিযুক্ত বড় ভাই রাজু হোসেন (২৯) কে আটক করেছে র্যাব।
শনিবার ভোর সারে ৫ টারদিকে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করেন র্যাব। আটককৃত রাজু হোসেন নওগাঁর বদলগাছী উপজেলার দরিয়াপুর গ্রামের মৃত বেলাল হোসেন এর মেঝ ছেলে ও নিহত সাজু হোসেন এর বড় ভাই।
আটকের সত্যতা নিশ্চিত করে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে জানানো হয়, গত ৬ ডিসেম্বর বিকেলে নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়ন এর দরিয়াপুর গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে সাজু ও রাজু নামে আপন দুই ভাইয়ের মধ্যে মোটরসাইকেল কেনা নিয়ে তর্ক শুরু হয়। তর্কের এক পর্যায়ে মেজো ভাই রাজু ছোট ভাই সাজুকে উদ্দেশ্য করে ইট ছুঁড়ে মারেন। ইটের আঘাতে সাজু আহত হয়। আশংকাজনক অবস্থায় সাজুকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় বদলগাছী থানায় একটি হত্যা মামলা দায়ের হওয়ার পর তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাব জয়পুরহাট কাম্পের চৌকস একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে তার নিজ বাড়ি থেকে আটক করেন এবং
যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে শনিবার বদলগাছী থানায় আটককৃতকে স্তান্তর করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন র্যাব।
নওগাঁয় ইটের আঘাতে ছোট ভাইকে হত্যা, বড় ভাইকে আটক করেছে র্যাব
নওগাঁয় ইটের আঘাতে ছোট ভাইকে হত্যা, বড় ভাইকে আটক করেছে র্যাব
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :নওগাঁয় বড় ভাই কর্তৃক ইটের আঘাতে ছোট ভাইকে খুনের হত্যার ঘটনায় অভিযুক্ত বড় ভাই রাজু হোসেন (২৯) কে আটক করেছে র্যাব। শনিবার ভোর সারে ৫ টারদিকে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করেন র্যাব। আটককৃত রাজু হোসেন নওগাঁর বদলগাছী উপজেলার দরিয়াপুর গ্রামের মৃত বেলাল হোসেন এর মেঝ ছেলে ও নিহত সাজু হোসেন এর বড় ভাই।আটকের
সত্যতা নিশ্চিত করে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে জানানো হয়, গত ৬ ডিসেম্বর বিকেলে নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়ন এর দরিয়াপুর গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে সাজু ও রাজু নামে আপন দুই ভাইয়ের মধ্যে মোটরসাইকেল কেনা নিয়ে তর্ক শুরু হয়। তর্কের এক পর্যায়ে মেজো ভাই রাজু ছোট ভাই সাজুকে উদ্দেশ্য করে ইট ছুঁড়ে মারেন। ইটের আঘাতে সাজু আহত হয়। আশংকাজনক অবস্থায়
সাজুকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় বদলগাছী থানায় একটি হত্যা মামলা দায়ের হওয়ার পর তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাব জয়পুরহাট কাম্পের চৌকস একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে তার নিজ বাড়ি থেকে আটক করেন এবংযথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে শনিবার বদলগাছী থানায় আটককৃতকে স্তান্তর করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন র্যাব।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত