শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :
নওগাঁয় জামিনে মুক্তি পেলেন বিএনপি'র ৫৭ জন নেতা-কর্মী।
নওগাঁর সদর, মহাদেবপুর ও নিয়ামতপুর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন এর মোট ৫৭ জন নেতা-কর্মী জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার ৩০ নভেম্বর সন্ধ্যায় তারা নওগাঁ জেলা কারাগার থেকে মুক্তি পান।
গত ২০ নভেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেন। নওগাঁ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
জামিনে মুক্তি পাওয়া নেতা-কর্মীদের মধ্যে নওগাঁ জেলা সদর উপজেলার ৩১ জন, মহাদেবপুর উপজেলার ৫ জন ও নিয়ামতপুর উপজেলার ২১ জন রয়েছেন বলে জানাগেছে। গত ২৮ অক্টোবর ঢাকার সমাবেশের পর ২৯ অক্টোবর নওগাঁর নেতা-কর্মীদের আটক করে ২৯ অক্টোবর দায়ের করা বিস্ফোরক দ্রব্য মামলায় ও মহাদেবপুর এর নেতা-কর্মীদের গত বছর ২২ নভেম্বর দায়ের করা নাশকতা মামলায় এবং নিয়ামতপুর এর নেতা-কর্মীদের অপর একটি নাশকাতা মামলায় গ্রেফতার দেখানো হয়। হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে একটি রুলনিশি জারি করেন এবং রুল নিস্পত্তি না হওয়া পর্যন্ত তাদের অন্তবর্তীকালিন জামিন মঞ্জুর করেন।
নওগাঁয় জামিনে মুক্তি পেলেন বিএনপি'র ৫৭ নেতা-কর্মী
নওগাঁয় জামিনে মুক্তি পেলেন বিএনপি'র ৫৭ নেতা-কর্মী
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :নওগাঁয় জামিনে মুক্তি পেলেন বিএনপি'র ৫৭ জন নেতা-কর্মী।নওগাঁর সদর, মহাদেবপুর ও নিয়ামতপুর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন এর মোট ৫৭ জন নেতা-কর্মী জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার ৩০ নভেম্বর সন্ধ্যায় তারা নওগাঁ জেলা কারাগার থেকে মুক্তি পান। গত ২০ নভেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ
তাদের জামিন মঞ্জুর করেন। নওগাঁ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।জামিনে মুক্তি পাওয়া নেতা-কর্মীদের মধ্যে নওগাঁ জেলা সদর উপজেলার ৩১ জন, মহাদেবপুর উপজেলার ৫ জন ও নিয়ামতপুর উপজেলার ২১ জন রয়েছেন বলে জানাগেছে। গত ২৮ অক্টোবর ঢাকার সমাবেশের পর ২৯ অক্টোবর নওগাঁর নেতা-কর্মীদের আটক করে
২৯ অক্টোবর দায়ের করা বিস্ফোরক দ্রব্য মামলায় ও মহাদেবপুর এর নেতা-কর্মীদের গত বছর ২২ নভেম্বর দায়ের করা নাশকতা মামলায় এবং নিয়ামতপুর এর নেতা-কর্মীদের অপর একটি নাশকাতা মামলায় গ্রেফতার দেখানো হয়। হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে একটি রুলনিশি জারি করেন এবং রুল নিস্পত্তি না হওয়া পর্যন্ত তাদের অন্তবর্তীকালিন জামিন মঞ্জুর করেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত