শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর নওগাঁয় জমি নিয়ে দু' ভাইয়ের বিরোধে মাতব্বরের মৃত্যু

নওগাঁয় জমি নিয়ে দু' ভাইয়ের বিরোধে মাতব্বরের মৃত্যু

নওগাঁয় জায়গাঁ-জমি নিয়ে দু' ভাইয়ের বিরোধ। সালিশ বৈঠকে উপস্থিত থাকায় গোলাম হোসেন (৫১) নামে এক মাতব্বরকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা। এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে বুধবার ৫ নভেম্বর দিনগত রাতে নওগাঁ জেলা সদর উপজেলার সুনলিয়া মালঞ্চি গ্রামে। হত্যাকান্ডের শিকার গোলাম হোসেন হলেন মালঞ্চি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। জানা যায়, নওগাঁ সদর উপজেলার মালঞ্চি গ্রামের হারুনুর রশিদ হারুন ও আজাদ হোসেন নামে দু' ভাইয়ের মধ্যে জায়গাঁ-জমি নিয়ে বিরোধ চলছিলো। সেই বিরোধ নিরসনে কিছুদিন আগে দু' পক্ষ-ই একজন আইনজীবীর কাছে পরামর্শের জন্য বসেন। 

সেখানে গোলাম হোসেন উপস্থিত ছিলেন এবং আজাদের পক্ষ নিয়ে কথা বলার জেরধরে বুধবার রাতে গোলাম হোসেন এর সাথে হারুনুর রশিদের তর্ক-বিতর্কের এক পর্যায়ে হারুনুর রশিদ হারুনের ছেলে অন্তর ঘটনাস্থলে গিয়ে প্রকাশ্যে মাতব্বর গোলাম হোসেনকে ছরিকাঘাত করেন। গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় স্থানিয়রা সাথে সাথে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এব্যাপারে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী বলেন, ঘটনার সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শণ সহ প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে নওগাঁ সদর হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে পাশাপাশি আইনানুগ পক্রিয়া চলমান রয়েছে।

খুঁজুন