শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর নওগাঁয় কাঁপছে মানুষ, শীর্তাতদের পাশে বিজিবি

নওগাঁয় কাঁপছে মানুষ, শীর্তাতদের পাশে বিজিবি

দেখা মেলেনি সূর্যের।নওগাঁয় কুয়াশার সাথে হিমেল বাতাসে কাঁপছে মানুষসহ পশু ও পাখি, এমনকি কনকনে শীতে দরিদ্র পরিবারের বয়স্ক ও শিশুরা শীত নিবারনের গড়ম কাপড় না থাকায় অনেকেই হাড় কাঁপানো শীতের তীব্রতায় দিশেহারা হয়ে পড়েছেন ঠিক সেই মহূর্তে সমাজের দরিদ্র শীর্তাত মানুষের শীত নিবারণের জন্য গড়ম কাপড় (কম্বল) নিয়ে পাশে দাড়ালো নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি। সোমবার ৫ জানুয়ারী নওগাঁর

পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি'র উদ্যোগে ১৪ বিজিবি ব্যাটালিয়ন সদরে এলাকার দরিদ্র পরিবারের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে গড়ম কাপড় (কম্বল) বিতরণ করা হয়। বিজিবি সুত্রে জানাযায়, হাড় কাঁপানো ও কনকনে শীতে দরিদ্র পরিবারের লোকজন কষ্টের মধ্যে জীবন-যাপন করছে সেই কারনে ''বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক'' এই মানবিক আহ্বানে উদ্বুদ্ধ হয়ে এলাকার দরিদ্র পরিবারের ১০০ জন শীতার্ত বিধবা, বৃদ্ধ নারী ও পুরুষ এবং অটিস্টিক/এতিম শীর্তাত শিশুদের মাঝে উন্নত মানের শীতবস্ত্র গড়ম কাপড় (কম্বল) বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি এবং সুবেদার মেজর মোঃ লাল মিয়া, বিডিআরএম। শীতবস্ত্র বিতরণ শেষে অধিনায়ক বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের যে কোন দূর্যোগময় মূহূর্তে দেশ ও দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে আগামীতেও বিজিবি এমন মানব সেবা মূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

খুঁজুন