শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর নওগাঁয় কলেজ পড়ুয়া এক ছাত্রীর লাশ উদ্ধার

নওগাঁয় কলেজ পড়ুয়া এক ছাত্রীর লাশ উদ্ধার

নওগাঁয় কলেজ পড়ুয়া এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। কলেজ পড়ুয়া ছাত্রী সুমনা দাস এর মৃত্যু রহস্যজনক বলে জনমনে প্রশ্ন দেখা দিলেও নিহতের পরিবারের দাবি সুমনা দাস গলায় ফাঁসদিয়ে আত্নহত্যা করেছেন। কলেজ পড়ুয়া ছাত্রীর রজস্যজনক মৃত্যুর ঘটনাটি ঘটেছে নওগাঁর নিয়ামতপুর উপজেলার বালাহৈর গ্রামে।

 সুমনা দাস বালাহৈর গ্রামের দুলাল দাস এর মেয়ে। শনিবার ৯ মে সকালে পরিবারের লোকজন অচেতন অবস্থায় কলেজ পড়ুয়া সুমনা দাসকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবার ও স্থানিয়রা জানান, পারিবারিক বিষয় নিয়ে ভাই-বোনের কথা কাটাকাটির এক পর্যায়ে সুমনা দাস ভাইয়ের উপর অভিমান করে নিজ কক্ষে চলে যায়। 

পরে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতর গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীদের সহযোগীতায় পরিবারের লোকজন তাকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কলেজ পড়ুয়া ছাত্রী সুমনা দাস মৃত্যুর খবর পেয়ে নিয়ামতপুর থানা পুলিশ হাসপাতালে পৌছে প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে ময়না তদন্তের জন্য মৃতদেহটি পুলিশি হেফাজতে নেয়। সংবাদ সংগ্রহকালে মৃতদেহটি ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরনের পস্তুতি চলছে বলে জানায় পুলিশ।

খুঁজুন