শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :
নওগাঁয় কলেজ পড়ুয়া এক ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নওগাঁর মান্দা থানা পুলিশ খবর পেয়ে বুধবার সকাল ১১ টারদিকে মান্দা উপজেলার চকউলী গ্রাম থেকে আম গাছের ডালের সাথে দড়ির ফাঁস লাগানো কলেজ পড়ুয়া ছাত্র
রায়হান মোল্লা (২৩) এর মৃতদেহটি উদ্ধার করেন। নিহত রায়হান মোল্লা মান্দা উপজেলার চকউলী গ্রামের আব্দুল খালেখ মোল্লার ছেলে এবং স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, নিহত রায়হান মোল্লা
গতকাল মঙ্গলবার রাতে পারিবারিক বিরোধের জেরে বাবা মায়ের উপর অভিমান করে বাড়ি থেকে বাহিরে যায়। আজ বুধবার ৯ এপ্রিল সকালে বাড়ির পাশের একটি আম গাছের ডালের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় লোকজন। ঘটনাটি ফোন করে থানা পুলিশকে জানালে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে ঘটনাস্থল থেকে ময়না তদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করেন।
সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নওগাঁয় কলেজ পড়ুয়া এক ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
নওগাঁয় কলেজ পড়ুয়া এক ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :নওগাঁয় কলেজ পড়ুয়া এক ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নওগাঁর মান্দা থানা পুলিশ খবর পেয়ে বুধবার সকাল ১১ টারদিকে মান্দা উপজেলার চকউলী গ্রাম থেকে আম গাছের ডালের সাথে দড়ির ফাঁস লাগানো কলেজ পড়ুয়া ছাত্ররায়হান মোল্লা (২৩) এর মৃতদেহটি উদ্ধার করেন। নিহত রায়হান মোল্লা
মান্দা উপজেলার চকউলী গ্রামের আব্দুল খালেখ মোল্লার ছেলে এবং স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।স্থানীয় সূত্র জানায়, নিহত রায়হান মোল্লা গতকাল মঙ্গলবার রাতে পারিবারিক বিরোধের জেরে বাবা মায়ের উপর অভিমান করে বাড়ি থেকে বাহিরে যায়। আজ বুধবার ৯ এপ্রিল সকালে বাড়ির পাশের একটি আম গাছের ডালের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার
ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় লোকজন। ঘটনাটি ফোন করে থানা পুলিশকে জানালে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে ঘটনাস্থল থেকে ময়না তদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করেন।সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত