শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর নওগাঁয় ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডেশনের আয়োজনে পৌর কাপ টুর্নামেন্ট

নওগাঁয় ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডেশনের আয়োজনে পৌর কাপ টুর্নামেন্ট

নওগাঁয় ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডেশনের আয়োজনে ক্রিকেটসিয়া পৌর কাপ ক্রিকেট টুর্নামেন্টের যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার ২ ডিসেম্বর সকালে নওগাঁ জেলা স্টেডিয়ামে রঙিন আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন নওগাঁর ঐতিহ্যবাহী অন্বেষা নিশান ক্লাবের সাধারণ সম্পাদক ও সিনিয়র ক্রীড়া সংগঠক নূর-ই-আলম মিঠু। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাবেক ৭নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ, ডানা পার্কের স্বত্বাধিকারী মাসুদ রানা, ব্যবসায়ী মতিউর রহমান কাজল, ক্রিকেটসিয়া ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি সোহাগ গাজীউল, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রিজভীসহ সংগঠনের সদস্য ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা। টুর্নামেন্টে মোট ১২টি দল অংশ নিচ্ছে পৌর সভার ৯টি ওয়ার্ড, ২টি ইউনিয়ন এবং ক্রিকেটসিয়া একাডেমি। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ৬ এবং ৭ নম্বর ওয়ার্ড।

প্রথমে ব্যাট করতে নেমে ৬নং ওয়ার্ড ১৫ ওভারে ৮ উইকেটে তোলে ১০৩ রান। জবাবে দারুণ আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামে ৭নং ওয়ার্ড। মাত্র ১০ ওভারেই ৩ উইকেট হাতে রেখে লক্ষ্য ছুঁয়ে ফেলে তারা। দলের রায়হান ৩৩ বলে ঝড়ো ৫০ রান করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।

খুঁজুন