শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর নওগাঁয় মা-বাবা ও দুই শিশু সন্তান ৪ জনকে গলা কেটে হত্যা

নওগাঁয় মা-বাবা ও দুই শিশু সন্তান ৪ জনকে গলা কেটে হত্যা

নওগাঁয় মা-বাবা ও দুই শিশু সন্তান মোট ৪ জনকে গলা কেটে হত্যা। মর্মান্তিক এ হত্যা কান্ডের ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ২১ এপ্রিল পূর্বরাত দেরটারদিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে। এঘটনার পর থেকে এলাকা জুড়ে লোকজনের মাঝে শোক বিরাজ করছে। নিহতরা হলেন, ঐ গ্রামের নমির হোসেনের ছেলে হাবিবুর রহমান (৩২), হাবিবুর রহমানের স্ত্রী পপি খাতুন (২৫) ও তাদের ছেলে পারভেজ ইসলাম (৯) এবং মেয়ে সাদিয়া আক্তার (৩)। জানাগেছে, মঙ্গলবার ভোরে হাবিবুরের বাবা নমির হোসেন বাড়ির দরজার সামনে রক্ত দেখতে পায়ে ঘরে প্রবেশ করে তিনি খাটের উপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় তার ছেলে, ছেলের স্ত্রী, নাতি ও নাতনি ৪ জনের নিথর দেহ দেখতে পেয়ে ডাক চিৎকার শুরু করলে তার ডাক চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে এমন দৃশ্য দেখে ঘটনাটি থানা পুলিশকে জানান। খবর পেয়ে নিয়ামতপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে আইনি পক্রিয়া শুরু করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, হত্যাকান্ডে পেছনের কারন এখনো জানা যায়নি। তবে হত্যা রহস্য উদঘার্টন সহ ঘটনার সাথে জড়ীতদের আইনের আওতায় আনতে কাজ পুলিশ তৎপর রয়েছে।

খুঁজুন