শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :
নওগাঁয় সকল ধরনের মাদক বিক্রি বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। শনিবার দুপুরে নওগাঁ শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঘন্টাব্যাপী এই কর্মসূচী পালিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আরমান হোসেন, আবু রায়হান, শাকিব হোসেন, অনিক, রাফি, সাদনান, রাকিন, সমাজ কর্মী জাহিদ রব্বানী রশিদ প্রমূখ।
বক্তারা বলেন, মাদকের আগ্রাসনে শিক্ষার্থী ও যুব শক্তি ধ্বংস হয়ে যাচ্ছে। সমাজে অপরাধ ও অশান্তি বাড়ছে। শ্রমজীবীরা কর্মক্ষম হয়ে পরছেন।
তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে নওগাঁ শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় পরিতোষ সাহা নামে এক ব্যাক্তি বাংলা মদ বিক্রি করে আসছে। এছাড়া শহরের কাঁচা বাজারের পাশে ও বাঙ্গাবাড়িয়াসহ বেশ কয়েকটি চিহ্নিত স্থানে মাদক বিক্রি হয়। এতে করে প্রতিনিয়তই মাদকাসক্তের সংখ্যা বাড়ছে।
দ্রুত মাদক বেচা-কেনা বন্ধে প্রশাসনের নিকট কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি করেন বক্তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন মানববন্ধনকারীরা। কর্মসূচীতে শিক্ষার্থী ছাড়াও মাদক বিরোধী বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মিরা অংশ নেন।
নওগাঁয় মাদক বিক্রি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা
নওগাঁয় মাদক বিক্রি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :নওগাঁয় সকল ধরনের মাদক বিক্রি বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। শনিবার দুপুরে নওগাঁ শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঘন্টাব্যাপী এই কর্মসূচী পালিত হয়।মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আরমান হোসেন, আবু রায়হান,
শাকিব হোসেন, অনিক, রাফি, সাদনান, রাকিন, সমাজ কর্মী জাহিদ রব্বানী রশিদ প্রমূখ।বক্তারা বলেন, মাদকের আগ্রাসনে শিক্ষার্থী ও যুব শক্তি ধ্বংস হয়ে যাচ্ছে। সমাজে অপরাধ ও অশান্তি বাড়ছে। শ্রমজীবীরা কর্মক্ষম হয়ে পরছেন।তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে নওগাঁ শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় পরিতোষ সাহা নামে এক ব্যাক্তি বাংলা মদ বিক্রি করে আসছে।
এছাড়া শহরের কাঁচা বাজারের পাশে ও বাঙ্গাবাড়িয়াসহ বেশ কয়েকটি চিহ্নিত স্থানে মাদক বিক্রি হয়। এতে করে প্রতিনিয়তই মাদকাসক্তের সংখ্যা বাড়ছে।দ্রুত মাদক বেচা-কেনা বন্ধে প্রশাসনের নিকট কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি করেন বক্তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন মানববন্ধনকারীরা। কর্মসূচীতে শিক্ষার্থী ছাড়াও মাদক বিরোধী বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মিরা অংশ নেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত