শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রির্পোটারঃ
নওগাঁয় মাদক বেচাকেনায় বাধা দেওয়াকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ীদের মারপিটে আহত হয়েছেন স্বামী ও স্ত্রী। আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে স্থানিয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মারপিটের ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় নওগাঁর মান্দা উপজেলার সদর ইউনিয়নের নবগ্রাম স্কুলপাড়া গ্রামে।
আহত স্বামী-স্ত্রী হলেন, মোজাহার আলী (৩৭) ও তার স্ত্রী রুবিনা পারভীন (২৯)। তারা নবগ্রাম স্কুলপাড়া গ্রামের বাসিন্দা।
চিকিৎসাধীন মোজাহার আলী সাংবাদিকদের জানান, তাদের প্রতিবেশি হারুনুর রশীদ নামে এক ব্যাক্তি দীর্ঘদিন ধরে সপরিবারে মাদকের কারবার করে আসছিলেন। প্রতিদিন মাদক কেনার জন্য বিভিন্ন এলাকা থেকে লোকজন তাদের বাড়িতে ভীড় জমান।
তিনি অভিযোগ করে বলেন, মাদক বেচা-কেনা সহ সেবনকারীদের আসতে নিষেধ করায় হারুনের সঙ্গে আমার বিরোধের সৃষ্টি হয়। সেই জের ধরে বুধবার সন্ধ্যায় হামলা চালিয়ে আমাদের মারপিট করেন হারুনসহ তার পরিবারের লোকজন।
স্থানীয় ইউপি সদস্য আলমগীর কবির সাংবাদিকদের বলেন, হারুন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। প্রায় ৩ মাস আগে হেরোইনসহ তাঁমকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায় পুলিশ। সম্প্রতি তিনি জামিনে বেরিয়ে আসেন। পুলিশে খবর দিয়ে হারুনকে ধরিয়ে দেওয়া হয়েছে এমন অভিযোগ তুলে প্রতিবেশি মোজাহারকে দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছিলেন তিনি।
এব্যাপারে বক্তব্য নিতে অভিযুক্ত হারুনুর রশীদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তা রিসিভ না হওয়ায় তার কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মান্দা থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী বলেন, বিষয়টি আমার জানা নেই বা কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি l
নওগাঁয় মাদক বিক্রিতে বাধা দেওয়ায়, মাদক বিক্রেতার মারপিটে স্বামী-স্ত্রী আহত
নওগাঁয় মাদক বিক্রিতে বাধা দেওয়ায়, মাদক বিক্রেতার মারপিটে স্বামী-স্ত্রী আহত
শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রির্পোটারঃনওগাঁয় মাদক বেচাকেনায় বাধা দেওয়াকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ীদের মারপিটে আহত হয়েছেন স্বামী ও স্ত্রী। আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে স্থানিয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মারপিটের ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় নওগাঁর মান্দা উপজেলার সদর ইউনিয়নের নবগ্রাম স্কুলপাড়া গ্রামে।আহত স্বামী-স্ত্রী হলেন, মোজাহার আলী (৩৭) ও তার স্ত্রী রুবিনা পারভীন (২৯)। তারা নবগ্রাম স্কুলপাড়া গ্রামের বাসিন্দা। চিকিৎসাধীন মোজাহার আলী সাংবাদিকদের জানান, তাদের প্রতিবেশি হারুনুর রশীদ নামে এক ব্যাক্তি
দীর্ঘদিন ধরে সপরিবারে মাদকের কারবার করে আসছিলেন। প্রতিদিন মাদক কেনার জন্য বিভিন্ন এলাকা থেকে লোকজন তাদের বাড়িতে ভীড় জমান। তিনি অভিযোগ করে বলেন, মাদক বেচা-কেনা সহ সেবনকারীদের আসতে নিষেধ করায় হারুনের সঙ্গে আমার বিরোধের সৃষ্টি হয়। সেই জের ধরে বুধবার সন্ধ্যায় হামলা চালিয়ে আমাদের মারপিট করেন হারুনসহ তার পরিবারের লোকজন।স্থানীয় ইউপি সদস্য আলমগীর কবির সাংবাদিকদের বলেন, হারুন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। প্রায় ৩ মাস আগে হেরোইনসহ তাঁমকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায় পুলিশ।
সম্প্রতি তিনি জামিনে বেরিয়ে আসেন। পুলিশে খবর দিয়ে হারুনকে ধরিয়ে দেওয়া হয়েছে এমন অভিযোগ তুলে প্রতিবেশি মোজাহারকে দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছিলেন তিনি।এব্যাপারে বক্তব্য নিতে অভিযুক্ত হারুনুর রশীদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তা রিসিভ না হওয়ায় তার কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।মান্দা থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী বলেন, বিষয়টি আমার জানা নেই বা কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি l
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত