শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর নওগাঁয় মাদক পল্লীতে পুলিশের অভিযান' ২ হাজার লিটার মদ ধ্বংস

নওগাঁয় মাদক পল্লীতে পুলিশের অভিযান' ২ হাজার লিটার মদ ধ্বংস

নওগাঁয় মাদকের পল্লীতে পুলিশের অভিযান' ২ হাজার লিটার চোলাই মদ ধ্বংস ও মদ তৈরির বিপুল পরিমান উপকরণ ধ্বংস করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নওগাঁর মান্দা থানা পুলিশ মান্দা উপজেলার ভারশোঁ ঋষিপাড়ায় চোলাই মদের ঘাটিতে অভিযান চালিয়ে চোলাই মদ উদ্ধার পূর্বক ধ্বংস করেন। থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযান শুরুর আগেই মাদক কারবারীরা পালিয়ে যায়। এক পর্যায়ে থানা পুলিশ মাদক কারবারি ডলি ঋষি সহ আরো কয়েক জনের বাড়িতে অভিযান চালিয়ে আনুঃ ২ হাজার লিটার চোলাই মদ ও মদ তৈরির বিপুল পরিমান উপকরণ উদ্ধার পূর্বক ধ্বংস করেন। বিশেষ একটি সুত্র জানান, ঋষিপাড়ার ডলি ঋষি ও তার স্বামী সুমন ঋষি, দুলাল ঋষি এবং অখিল ঋষি সহ আরো অনেকেই বাড়িতে বিশেষ কারখানায় দেশিয় চোলাই মদ তৈরী ও বিক্রি করছিলেন দীর্ঘদিন ধরে এমন খবর পেয়ে থানা পুলিশ বৃহস্পতিবার মাদক বিরোধী অভিযান চালান। এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান জানান, স্থানিয়দের মাধ্যমে মাদক তৈরী ও কেনা-বেচার সংবাদ পাওয়ার পরই অভিযান চালিয়ে আনুঃ ২ হাজার লিটার চোলাই মদ ও উপকরণ উদ্ধার সহ উপস্থিত এলাকাবাসী লোকজনের সামনেই ধ্বংস করা হয়।

খুঁজুন