শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :
নওগাঁয় স্কুল থেকে বাড়ী ফেরার পথে চার্জার ভ্যানের চাপায় শিশু শ্রেণীতে পড়ুয়া ছাত্রী নিহত।
মর্মান্তিক এ শিশু শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাটি ঘটে বুধবার দুপুরে নওগাঁর আত্রাই উপজেলার ভবানীগঞ্জ-আত্রাই রাস্তার জাতআমরুল নামক স্থানে।
নিহত ফাতেমা খাতুন (৬) আত্রাই উপজেলার জাতআমরুল উত্তরপাড়া গ্রামের উজ্জল হোসেন এর মেয়ে ও আহসানগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় এর শিশু শ্রেণীর ছাত্রী।
স্থানীয়রা জানান, নিহত শিশু শিক্ষার্থী ফাতেমা খাতুনের মায়ের কোলে এক শিশু ছিল এবং ফাতেমা তার মায়ের হাত ধরে স্কুল থেকে বাড়ী ফিরছিলেন।
পথে আত্রাই-ভবানীগঞ্জ রাস্তার জামআমরুল নামক স্থানে পৌছলে এসময় বিপরীত দিক থেকে আসা টিন বহণকারী একটি চার্জার ভ্যান শিশুকে চাপা দেয়।
সাথে সাথে স্থানিয়রা গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দূর্ঘটনার পরই চার্জার ভ্যান রেখে চালক পালিয়ে গেলেও স্থানীয় লোকজন ভ্যানটি ইউনিয়ন পরিষদ হেফাজতে দিয়েছেন।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ রোকসানা হ্যাপি বলেন, হাসপাতালে নেওয়ার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে।
অপরদিকে আত্রাই থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার বলেন, শিশুর মৃতদেহ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে
নওগাঁয় মায়ের সাথে বাড়ী ফেরার পথে চার্জার ভ্যানের চাপায় শিশু নিহত
নওগাঁয় মায়ের সাথে বাড়ী ফেরার পথে চার্জার ভ্যানের চাপায় শিশু নিহত
শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :নওগাঁয় স্কুল থেকে বাড়ী ফেরার পথে চার্জার ভ্যানের চাপায় শিশু শ্রেণীতে পড়ুয়া ছাত্রী নিহত।মর্মান্তিক এ শিশু শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাটি ঘটে বুধবার দুপুরে নওগাঁর আত্রাই উপজেলার ভবানীগঞ্জ-আত্রাই রাস্তার জাতআমরুল নামক স্থানে।নিহত ফাতেমা খাতুন (৬) আত্রাই উপজেলার জাতআমরুল উত্তরপাড়া গ্রামের উজ্জল হোসেন এর মেয়ে ও আহসানগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় এর শিশু শ্রেণীর
ছাত্রী।স্থানীয়রা জানান, নিহত শিশু শিক্ষার্থী ফাতেমা খাতুনের মায়ের কোলে এক শিশু ছিল এবং ফাতেমা তার মায়ের হাত ধরে স্কুল থেকে বাড়ী ফিরছিলেন। পথে আত্রাই-ভবানীগঞ্জ রাস্তার জামআমরুল নামক স্থানে পৌছলে এসময় বিপরীত দিক থেকে আসা টিন বহণকারী একটি চার্জার ভ্যান শিশুকে চাপা দেয়।সাথে সাথে স্থানিয়রা গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক
মৃত ঘোষণা করেন। দূর্ঘটনার পরই চার্জার ভ্যান রেখে চালক পালিয়ে গেলেও স্থানীয় লোকজন ভ্যানটি ইউনিয়ন পরিষদ হেফাজতে দিয়েছেন।এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ রোকসানা হ্যাপি বলেন, হাসপাতালে নেওয়ার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে।অপরদিকে আত্রাই থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার বলেন, শিশুর মৃতদেহ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত