রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর নওগাঁয় মহানবী -কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

নওগাঁয় মহানবী -কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় নওগাঁ শহরের মুক্তির মোড়ে ছাত্র সমাজ ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

এসময় ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নবীর দুশমনের গালে গালে, ‘জুতা মারো তালে তালে’ বিশ্বনবীর অপমান, ‘সইবে না রে মুসলমানসহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। এছাড়াও মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে ‘বিশ্বনবী আমার প্রাণ, তাইতো আমি মুসলমান‘ আল্লাহর এই দুনিয়ায়, ‘শাতিমে রাসুলের (সা) ঠাঁই নাই,’ ‘নবীর আদেশে চলবো, সব জুলুমাত রুখবো,’ বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয়, মুনাফিক তুমি নবীজীর দুশমনসহ বিভিন্ন পোস্টার দেখা যায়।

মো. সজ্জাত হোসেন এর সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে মো. আব্দুল্লাহ, মো. আতিকুর রহমান বলেন, মানবতার শ্রেষ্ঠ মহামানব হযরত মোহাম্মদ (স.) কে অপমান করার মধ্যে দিয়ে মানবতার আদর্শকে অপমান করা হয়। পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করতে শেখায় না। যারা এসব করে তারা উগ্র। রাসুলুল্লাহ (স:) পৃথিবীর ১৭০ কোটি মুসলিমের শ্রদ্ধা এবং ভালোবাসার পাত্র। তাঁর অবমাননায় আমরা ব্যথিত হই। তাই যতবারই আল্লাহর রাসুলকে নিয়ে অবমাননাকর মন্তব্য করা হবে আমরা এর প্রতিবাদ জানাবো।

বক্তারা এ ঘটনার সাথে জড়িত ধর্ম বিদ্বেষী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

খুঁজুন