মঙ্গলবার, ৯ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর নওগাঁয় মোটরসাইকেল ছিটকে পড়ে কলেজ পড়ুয়া যুবক নিহত

নওগাঁয় মোটরসাইকেল ছিটকে পড়ে কলেজ পড়ুয়া যুবক নিহত

নওগাঁয় মোটরসাইকেল দূর্ঘটনায় কলেজ পড়ুয়া যুবক নিহত হয়েছেন। মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে নওগাঁর ধামুরহাট উপজেলার নজিপুর টু ধামইরহাট সড়কে।

মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত যুবক ইসাহাক আলী ঢাকার একটি কলেজে পড়ালেখা করতো বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর দেরটার দিকে ধামইরহাট টু পত্নীতলা আঞ্চলিক মহা-সড়কের ধানতাড়া নামক এলাকায় নজিপুর হতে ধামইরহাট গামী একটি মোটরসাইকেল অপর একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হলে এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায় কলেজ ছাত্র ইসাহাক এবং ঘটনাস্থলই তার মৃত্যু হয়। তারপরও স্থানীয়রা তাকে উদ্ধার করে ধামইরহাট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহতের পকেটে থাকা এনআইডি অনুযায়ী কলেজ ছাত্র ইসাহাক আলী (২১) ধামুরহাট উপজেলার আড়ানগর ইউনিয়নের চকগড়িয়া গ্রামের ফরিদুল ইসলামের ছেলে বলে পুলিশ নিশ্চিত করেন।

এব্যাপারে ধামইরহাট থানার ওসি (তদন্ত) আব্দুল গণি জানান, থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে সংবাদ সংগ্রহকালে এঘটনায় থানায় কোন মামলা হয়নি।

খুঁজুন