শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :
নওগাঁর নজিপুর থেকে মোটরসাইকেলের যোগে নিজ বাসায় ফেরার পথে দূর্ঘটনায় সুনিবর আশরাফ (১৭) ও হৃদয় (১৭) নামে দু'জন বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন বন্ধু। মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধার পূর্ব মহূর্তে নওগাঁ টু জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের পত্নীতলা উপজেলার পার্বতীপুর মোড় নামক স্থানে।।
নিহত সুনিবর আশরাফ নওগাঁর মহাদেবপুর উপজেলার মাস্টার পাড়া এলাকার বেথুল আশরাফ ওরফে বাবু'র ছেলে এবং হৃদয় আখতারুজ্জামানের ছেলে। আর আহত বন্ধু হলেন, একই এলাকার শাহাজান আলীর ছেলে সাদনান সাকিব (১৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ও আহতরা ৩ জন বন্ধু। তারা বাড়ি থেকে নজিপুর বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে নিজ বাসায় ফেরার পথে পার্বতীপুর মোড় এলাকায় পৌছার পরই তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হাড়িয়ে সড়কের ধারে দাঁড়িয়ে রাখা একটি বাসের পেছনে ধাক্কা লেগে
সুনিবর আশরাফের দূর্ঘটনাস্থলেই মৃত্যু হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মিরা নিহত দূর্ঘটনাস্থলে পৌছে সুনিবর আশরাফ এর মৃতদেহ ও আহত দুই জনকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। দায়িত্বরত চিকিৎসক আহত দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহীতে নেওয়ার পথে হৃদয়ের মৃত্যু হয়। সড়ক দূর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ এনায়েতুল বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এবং তাদের অনুরোধে মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
নওগাঁয় মোটরসাইকেল দূর্ঘটনায় দুই বন্ধু নিহত, এক বন্ধু আহত
নওগাঁয় মোটরসাইকেল দূর্ঘটনায় দুই বন্ধু নিহত, এক বন্ধু আহত
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :নওগাঁর নজিপুর থেকে মোটরসাইকেলের যোগে নিজ বাসায় ফেরার পথে দূর্ঘটনায় সুনিবর আশরাফ (১৭) ও হৃদয় (১৭) নামে দু'জন বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন বন্ধু। মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধার পূর্ব মহূর্তে নওগাঁ টু জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের পত্নীতলা উপজেলার পার্বতীপুর মোড় নামক স্থানে।।নিহত সুনিবর আশরাফ নওগাঁর মহাদেবপুর উপজেলার মাস্টার পাড়া এলাকার বেথুল আশরাফ ওরফে বাবু'র ছেলে এবং হৃদয়
আখতারুজ্জামানের ছেলে। আর আহত বন্ধু হলেন, একই এলাকার শাহাজান আলীর ছেলে সাদনান সাকিব (১৭)।স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ও আহতরা ৩ জন বন্ধু। তারা বাড়ি থেকে নজিপুর বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে নিজ বাসায় ফেরার পথে পার্বতীপুর মোড় এলাকায় পৌছার পরই তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হাড়িয়ে সড়কের ধারে দাঁড়িয়ে রাখা একটি বাসের পেছনে ধাক্কা লেগেসুনিবর আশরাফের দূর্ঘটনাস্থলেই মৃত্যু হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মিরা নিহত দূর্ঘটনাস্থলে পৌছে সুনিবর আশরাফ এর মৃতদেহ ও
আহত দুই জনকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। দায়িত্বরত চিকিৎসক আহত দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহীতে নেওয়ার পথে হৃদয়ের মৃত্যু হয়। সড়ক দূর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ এনায়েতুল বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এবং তাদের অনুরোধে মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত