শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ
নওগাঁয় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আবু বক্কর (৩২) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। দূর্ঘটনাটি ঘটে শুক্রবার সকালে নওগাঁ জেলা সদর উপজেলার শৈলগাছী ইউনিয়নের সুইচগেট ব্রিজ এলাকায়। নিহত আবু বক্কর নওগাঁ জেলার রানীনগর উপজেলার মিরাট ইউনিয়নের হরিশপুর গ্ৰামের শহিদ এর ছেলে। তিনি ধান-চালের ব্যবসা করতেন।
স্থানীয় সূত্রে জানা, শুক্রবার সকালে আবু বক্কর ভুটভুটিতে করে চাল বিক্রির জন্য নওগাঁতে পাঠাচ্ছিলেন। এসময় চাল বোঝাই ভুটভুটি উল্টে গেলে ভুটভুটিতে থাকা দু'জন আহত হয়। খবর পেয়ে আহত দু'জন কে দেখার জন্য হাসপাতালে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে বারি খেয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক জন নিহত হয়েছেন বলে জেনেছি। তবে এঘটনায় থানায় এখনও কেউ কোনো অভিযোগ করেনি।
নওগাঁয় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু
নওগাঁয় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু
শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ নওগাঁয় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আবু বক্কর (৩২) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। দূর্ঘটনাটি ঘটে শুক্রবার সকালে নওগাঁ জেলা সদর উপজেলার শৈলগাছী ইউনিয়নের সুইচগেট ব্রিজ এলাকায়। নিহত আবু বক্কর নওগাঁ জেলার রানীনগর উপজেলার মিরাট ইউনিয়নের হরিশপুর গ্ৰামের শহিদ এর ছেলে। তিনি ধান-চালের
ব্যবসা করতেন।স্থানীয় সূত্রে জানা, শুক্রবার সকালে আবু বক্কর ভুটভুটিতে করে চাল বিক্রির জন্য নওগাঁতে পাঠাচ্ছিলেন। এসময় চাল বোঝাই ভুটভুটি উল্টে গেলে ভুটভুটিতে থাকা দু'জন আহত হয়। খবর পেয়ে আহত দু'জন কে দেখার জন্য হাসপাতালে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে বারি খেয়ে পড়ে
গিয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক জন নিহত হয়েছেন বলে জেনেছি। তবে এঘটনায় থানায় এখনও কেউ কোনো অভিযোগ করেনি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত