শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর সাপাহারে দেশ ও সরকার বিরোধী স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করায় নাশকতা সৃষ্টি চেষ্টার অভিযোগে ১০ জন শিবির কর্মীকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শুক্রবার ১৬ ডিসেম্বর সকাল পৌনে ৯ টারদিকে এঘটনায় স্থানীয়রা তাদের আটক করে পুলিশে দেয়।
আটককৃতরা হলেন, নওগাঁর পত্নীতলা উপজেলার হাশেমবেগপুর গ্রামের সুলতান মাহমুদের ছেলে রাকিব হাসান, সাপাহার উপজেলার বাগডাঙ্গা গ্রামের আব্দুস সামাদের ছেলে মোস্তাকিম, পোরশা উপজেলার গাংঙ্গুরিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে ফুয়াদ হাসান, রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার ওসমানপুর গ্রামের মোত্তালেবের ছেলে মোজাহেদুল ইসলাম, ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন গ্রামের জয়নালের ছেলে হালিম হোসেন, সাপাহার দক্ষিণ পাতাড়ী গ্রামের আবুল কাশেমের ছেলে ইয়াছিন হামিদ ও ইয়াছিন আরাফাত, ধামইরহাট উপজেলার দিলালপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে আব্দুল্যা আল মামুন, রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলার জুগিশু গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আরিফ হাসান ও সাপাহার উপজেলার গৌরিপুর গ্রামের মুমিনুল ইসলামের ছেলে হাসান আলী। আটককৃত সকলের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে বলে নিশ্চিত করেছেন সাপাহার ওসি হুমায়ুন কবীর।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, উপজেলার গোয়ালা বাজারে সকাল সাড়ে ৮ টারদিকে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে ঘিরে নাশকতা সৃষ্টির উদ্দেশ্য ৫০ থেকে ৬০ জনের শিবির কর্মীরা দেশ ও সরকার বিরোধী স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করে। এসময় স্থানীয়রা ওই মিছিলে ধাওয়া দিয়ে ১০ জন শিবির কর্মীকে আটক করে থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।
সত্যতা নিশ্চিত করে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবীর বলেন, এবিষয়ে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।
নওগাঁয় নাশকতা চেষ্টার অভিযোগে ১০ জন শিবির কর্মী আটক
নওগাঁয় নাশকতা চেষ্টার অভিযোগে ১০ জন শিবির কর্মী আটক
শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ নওগাঁর সাপাহারে দেশ ও সরকার বিরোধী স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করায় নাশকতা সৃষ্টি চেষ্টার অভিযোগে ১০ জন শিবির কর্মীকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শুক্রবার ১৬ ডিসেম্বর সকাল পৌনে ৯ টারদিকে এঘটনায় স্থানীয়রা তাদের আটক করে পুলিশে দেয়।আটককৃতরা হলেন, নওগাঁর পত্নীতলা উপজেলার হাশেমবেগপুর গ্রামের সুলতান মাহমুদের ছেলে রাকিব হাসান, সাপাহার উপজেলার বাগডাঙ্গা গ্রামের আব্দুস সামাদের ছেলে মোস্তাকিম, পোরশা উপজেলার গাংঙ্গুরিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে ফুয়াদ হাসান, রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার
ওসমানপুর গ্রামের মোত্তালেবের ছেলে মোজাহেদুল ইসলাম, ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন গ্রামের জয়নালের ছেলে হালিম হোসেন, সাপাহার দক্ষিণ পাতাড়ী গ্রামের আবুল কাশেমের ছেলে ইয়াছিন হামিদ ও ইয়াছিন আরাফাত, ধামইরহাট উপজেলার দিলালপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে আব্দুল্যা আল মামুন, রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলার জুগিশু গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আরিফ হাসান ও সাপাহার উপজেলার গৌরিপুর গ্রামের মুমিনুল ইসলামের ছেলে হাসান আলী। আটককৃত সকলের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে বলে নিশ্চিত করেছেন সাপাহার ওসি হুমায়ুন কবীর।স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, উপজেলার গোয়ালা বাজারে
সকাল সাড়ে ৮ টারদিকে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে ঘিরে নাশকতা সৃষ্টির উদ্দেশ্য ৫০ থেকে ৬০ জনের শিবির কর্মীরা দেশ ও সরকার বিরোধী স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করে। এসময় স্থানীয়রা ওই মিছিলে ধাওয়া দিয়ে ১০ জন শিবির কর্মীকে আটক করে থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।সত্যতা নিশ্চিত করে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবীর বলেন, এবিষয়ে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত