শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর নওগাঁয় নবজাতককে রেখে পালিয়ে গেলেন মা

নওগাঁয় নবজাতককে রেখে পালিয়ে গেলেন মা

নওগাঁয় স্বামী ঐষুধ আনতে গেলে সেই সুযোগে নবজাতক শিশু সন্তান ফেলে রেখে পালিয়ে যান এক মা। এই ঘটনাটি ঘটেছে নওগাঁর মান্দা উপজেলায়। ঘটনার পর নবজাতক সন্তানকে নিয়ে বিপাকে পড়েন বাবা। এঘটনায় নবজাতক সন্তানের বাবা মান্দা থানায় লিখিত অভিযোগ করেছেন। 

হতভাগা সেই বাবা তৌহিদ ইসলাম (২৪)। তিনি নওগাঁর মহাদেবপুর উপজেলার চকহরি বল্লভ গ্রামের বাসিন্দা। তৌহিদ ইসলাম প্রায় দু' বছর পূর্বে ভালোবেসে (প্রেমের সম্পর্কের সুত্রে) মান্দা উপজেলার সাহাপুর-ফাজিদার পাড়া গ্রামের লছের আলী মন্ডলের মেয়ে সাথী আক্তারকে বিয়ে করেন।

 তৌহিদ ইসলাম বলেন, আমার স্ত্রী আমার সংসারে ছিলো, সন্তান প্রসবের জন্য স্ত্রী সাথী আক্তার ৩ মাস থেকে তার বাবার বাড়িতে বসবাস করছেন। এরিমাঝে গত বৃহস্পতিবার আমার স্ত্রীর প্রসব ব্যাথা দেখাদিলে খবর পেয়ে আমি শশুর বাড়িতে এসে আমি ও আমার শাশুড়ী স্ত্রীকে নিয়ে পাশের তেতুলিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিয়ে যাওয়ার পর বিকেল আনুঃ ৫ টারদিকে স্বাভাবিক প্রসবের মাধ্যমে একটি মেয়ে সন্তান হয়।

 এক পর্যায়ে আমি ঔষুধ আনতে বাজারে যাই ফিরে এসে দেখি নবজাতক মেয়ে সন্তানকে রেখে আমার স্ত্রী ও শাশুড়ি পালিয়ে গেছেন। একজন মা কিভাবে তার নবজাতক সন্তানকে ফেলে রেখে পালিয়ে যায় এঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ করেছি। মা কর্তৃক নবজাতক সন্তানকে ফেলে পালিয়ে যাওয়ার ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে নাক্কার জনক ঘটনাটি নিয়ে লোকজনের মাঝে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা।

 তবে সাথী আক্তার সংবাদকর্মীকে বলেন, বিয়ের পর থেকেই স্বামী ও তার পরিবারের সাথে আমার মনো-মালিন্য চলছিল আমি সন্তান নিতেও রাজি ছিলাম না তারপরও হটাৎ সন্তান আসে এবং সন্তান প্রসবের পরই আমি যেহতু তৌহিদ এর সাথে সংসার করতে রাজি নয় জন্য সন্তান পালন করতে রাজি নয়।

খুঁজুন