শহিদুল ইসলাম জি এম মিঠন :
নওগাঁয় তুলসী গঙ্গা নদীর (কচুরি পানার) ভেতর থেকে বস্তাবন্দি অজ্ঞাতনামা এক যুবক এর মৃতদেহ উদ্ধার করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ। শুক্রবার বিকেলে নওগাঁ জেলা সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়ন এর চকবুলাকি নামক এলাকায় নদীর তলানীতে কচুরি পানার ভেতর মৃতদেহ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দিলে সাথে সাথে নওগাঁ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছান। খবর পেয়ে উর্দ্ধতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে ঘটনাস্থল থেকে ময়না তদন্তের জন্য মৃতদেহটি উদ্ধার করেন নওগাঁ সদর মডেল থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা আড়াই টারদিকে চকবুলাকি গ্রামের তুলসী গঙ্গা নদীতে কচুরি পানার ভেতর বস্তাবন্দি অজ্ঞাতনামা এক জনের মৃতদেহ স্থানীয়রা দেখতে পেয়ে থানা পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পৌছে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন।
মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার ওসি (তদন্ত) আঃ গফুর বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে হত্যা কাণ্ডের পর মৃতদেহটি ঐখানে ফেলে যায়। তবে নিহতের নাম- পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ বলেও জানান তিনি। এ ঘটনায় আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
নওগাঁয় নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাতনামা যুবকের মৃতদেহ উদ্ধার
নওগাঁয় নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাতনামা যুবকের মৃতদেহ উদ্ধার
শহিদুল ইসলাম জি এম মিঠন :নওগাঁয় তুলসী গঙ্গা নদীর (কচুরি পানার) ভেতর থেকে বস্তাবন্দি অজ্ঞাতনামা এক যুবক এর মৃতদেহ উদ্ধার করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ। শুক্রবার বিকেলে নওগাঁ জেলা সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়ন এর চকবুলাকি নামক এলাকায় নদীর তলানীতে কচুরি পানার ভেতর মৃতদেহ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দিলে সাথে সাথে নওগাঁ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছান। খবর
পেয়ে উর্দ্ধতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে ঘটনাস্থল থেকে ময়না তদন্তের জন্য মৃতদেহটি উদ্ধার করেন নওগাঁ সদর মডেল থানা পুলিশ।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা আড়াই টারদিকে চকবুলাকি গ্রামের তুলসী গঙ্গা নদীতে কচুরি পানার ভেতর বস্তাবন্দি অজ্ঞাতনামা এক জনের মৃতদেহ স্থানীয়রা দেখতে পেয়ে থানা পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পৌছে মৃতদেহটি উদ্ধার করে
ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন।মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার ওসি (তদন্ত) আঃ গফুর বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে হত্যা কাণ্ডের পর মৃতদেহটি ঐখানে ফেলে যায়। তবে নিহতের নাম- পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ বলেও জানান তিনি। এ ঘটনায় আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত